এক্সপ্লোর

Aroop Biswas: অরূপকে আলটিমেটম, মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তৃতীয় নোটিস, দু'দিনের মধ্যে হাজিরার নির্দেশ

Lionel Messi event vandalism: রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়। ৫ ও ৮ জুন অরূপ বিশ্বাসকে দুইবার নোটিস দেওয়া হয়।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) তিন নম্বর নোটিস দিল পুলিশ। নোটিস গ্রহণ করার ৪৮ ঘণ্টার মধ্যে অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে বলা হয়েছে। অর আগে দুইবার নোটিস পাঠানো হলেও হাজির হননি তিনি।

গত বছর ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান (Lionel Messi event vandalism) ঘিরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মেসিকে দেখতে না পেয়ে মাঠে ঢুকে চলে ভাঙচুর, তাণ্ডব। সেদিনই দেখা যায়, ফুটবল তারকা মেসির গায়ে কীভাবে লেপ্টে রয়েছেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়। প্রথমে ৫ তারিখ তলব করা হলেও হাজিরা দেননি অরূপ বিশ্বাস। পুলিশ সূত্রে দাবি, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চাইলেও, কোনও মেডিক্যাল সার্টিফিকেট জমা দেননি তিনি। এই পরিস্থিতিতে ৭ তারিখ তাঁর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। ৮ তারিখ সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁকে।

কিন্তু সেদিনও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর দুইবার নোটিস দেওয়া হয়। তাঁর বাড়ির সামনে গেট, সেখানে দুইটি নোটিস জ্বল জ্বল করছে।

দুইবার তলবের পর হাজিরা না দিয়ে, উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন অরূপ বিশ্বাস। এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে বুধবার তীব্র ভর্ৎসনার মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বিচারপতি সৌগত ভট্টাচার্য কড়া পর্যবেক্ষণ দেন। তিনি বলেন, ‘মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি তাঁর বাল্যবন্ধু? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কেন?’ 

এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, মেসিকাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তদন্ত চলবে তদন্তের মতো। কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। সবরকম সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে। এই ঘটনা কেন ঘটল, বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে আলাদা করে তদন্তের নির্দেশও দেন বিচারপতি। পাশপাশি, আদালতের নির্দেশ, মেসিকাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। 

আরও পড়ুন:- 'আপনি ম্যাচে আমায় খেলতে দেখেননি?' ফিটনেস প্রসঙ্গে রোনাল্ডোর মন্তব্যে সমর্থকদের মনে আশার আলো 

তবে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এই ঘটনা কেন ঘটল সেটার আলাদা করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে।

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget