এক্সপ্লোর

SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি নয়, জামিনের আর্জিও জানালেন না অর্পিতা মুখোপাধ্যায়

Arpita Mukherjee Bail: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফের ১৪ দিনের জেল হেফাজত হল অর্পিতা মুখোপাধ্যায়ের। তবে জামিনের আবেদন জানালেন না অর্পিতা।

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) সঙ্গে ফের ১৪ দিনের জেল হেফাজত (judicial custody) হল অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee)। তবে জামিনের আবেদন জানালেন না অর্পিতা। সূত্রের খবর, এবার জেলে গিয়ে দুজনকে জেরা করতে পারেন ইডি-র আধিকারিকরা (ED)। 

কী হল?
গত ১৪ দিনে 'শেল' কোম্পানির নামে আরও ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলে এদিন ব্যাঙ্কশাল আদালতে জানায় ইডি। এর আগে এমন ৫০টি অ্যাকাউন্টের কথা বলা হয়েছিল। সব মিলিয়ে এই ধরনের অ্যাকাউন্টের সংখ্যা ৬০-এ পৌঁছেছে। তদন্তকারীদের আরও দাবি, দুর্নীতির থেকে পাওয়া কালো টাকা ট্রাস্টের মাধ্যমে সাদা করা হয়েছে। এ ছাড়াও উত্তর ২৪ পরগনায় একটি বাগানবাড়ির হদিশ পাওয়া গিয়েছে বলে জানান তদন্তকারীরা। তাঁদের দাবি, সেটিও পার্থ-অর্পিতার যৌথ সম্পত্তি। পাশাপাশি, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মোবাইলে অর্পিতার এলআইসি সংক্রান্ত মেসেজও আসত বলে দাবি। এর পরই ১৪ দিনের জেল হেফাজতের সিদ্ধান্ত। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হলেও অর্পিতা জামিনের আবেদন করেননি। বৃহস্পতিবার আলিপুর মহিলা সংশোধনাগারে নিয়ে আসা হয়। পার্থর ফেরার কথা প্রেসিডেন্সি সংশোধনাগারে। 

আদালতে পেশ হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর

স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। মিলেছে গয়না ও বিদেশি মুদ্রাও। তদন্তকারীদের দাবি, দু’জনের যৌথ সম্পত্তির হদিশও মিলেছে। কী করে এল এত সম্পত্তি? তদন্তকারীদের ধারণা, এর সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতির সুনির্দিষ্ট যোগ রয়েছে। এই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই এ দিন নগরদায়রা আদালতে পেশ করা হয় পার্থকে। সেখানে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানান। ইডি-র তার তীব্র বিরোধিতা করা হয়। আর সেখানেই হাতজোড় করা অবস্থায় দেখা যায় পার্থকে। এ দিন অর্পিতাও ছিলেন আদালতে। তিনি চলে যাওয়ার পর নিয়ে আসা হয় পার্থকে। হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। বিচারক তাঁকে লকআপে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই মতো পুলিশ তাঁকে নিয়ে এগিয়ে যাওয়ার সময়ই মুখ ঘুরিয়ে পার্থ বলেন, ‘কেউ ছাড়া পাবে না।’কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য় করলেন তিনি? জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই নতুন খবর, জেলে জেরার সময় নথি ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। 

আরও পড়ুন:মুম্বইয়ের রায়গড়ে হরিহরেশ্বর বিচে অস্ত্রসহ নৌকার হদিশ, ভারতে ফের জলপথে কী জঙ্গি হানার ছক?

সেরা শিরোনাম

News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget