এক্সপ্লোর

Arpita Mukherjee: ফ্ল্যাটে কোটি কোটি টাকা! অথচ বাকি ফ্ল্যাটের মেনটেনেন্স, পুজোর চাঁদা

অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বকেয়া! এমনকি ২০১৯-এর পুজোর চাঁদার টাকাও এখনও দেননি অর্পিতা।

সমীরণ পাল, দক্ষিণ ২৪ পরগনা: তাঁর ফ্ল্যাট থেকেই মিলেছে গুপ্তধন! রাশি রাশি টাকা আর তাল তাল সোনা! অথচ এ হেন অর্পিতা মুখোপাধ্যায়েরই (Arpita Mukherjee) ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বকেয়া! এমনকি ২০১৯-এর পুজোর চাঁদার টাকাও এখনও দেননি অর্পিতা। এমনই দাবি করলেন, বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস আবাসন কর্তৃপক্ষ। 

বুধবার ফ্ল্যাটের ভিতরে তখনও ইডির তল্লাশি চলছে। আর বাইরে তখন খবর আসছে, টালিগঞ্জের মতো, বেলঘরিয়ার অর্পিতার এই ফ্ল্যাটেও রয়েছে বস্তা বস্তা টাকা! ১০ কোটি, ১৫ কোটি, ২০ কোটি, ২৫ কোটি। কার্যত ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে টাকার পরিমাণ। আর তা শুনেই বুধবার গভীর রাতে ভিড় জমিয়েছিলেন বেলঘরিয়ার অভিজাত আবাসন ক্লাব টাউন হাইটসের বাসিন্দারা। 

সেই ঘটনার পর দু’দিন কেটে গেলেও, এখনও যেন ঘোর কাটেনি এখানকার বাসিন্দাদের। বুধবার ১৮ ঘণ্টার তল্লাশিতে অর্পিতার ১৪০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এ ছাড়াও, মিলেছে ৬ কেজি সোনা। যার মূল্য ৪ কোটিরও বেশি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির একাধিক দলিল। 

অথচ যার ফ্ল্যাট থেকে এই গুপ্তধনের খোঁজ মিলেছে, সেই অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বাকি রয়েছে। এমনকি ২০১৯-এ আবাসনের পুজোয় চাঁদা দেবেন বলেও, শেষ অবধি দেননি অর্পিতা! কামারহাটি পুরসভার অন্তর্গত বেলঘরিয়ার এই ক্লাব টাউন হাইটসে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-এ 2A, অপরটি ব্লক ফাইভের 8A। পুরসভার দাবি, দুটি ফ্ল্যাটের একটিরও মিউটেশন করা হয়নি এখনও। অর্থাত্‍ পুরসভার কাছে এই ফ্ল্যাট নিয়ে কোনও তথ্য নেই। 

এখানকার বাসিন্দারা বলছেন, অর্পিতাকে খুব একটা দেখা যেত না! এমনকি বাকিদের সঙ্গে তেমনভাবে মিশতেনও না তিনি! কিন্তু, গুপ্তধন উদ্ধারের সৌজন্যে সেই অর্পিতা মুখোপাধ্যায়ের নামই এখন সবার মুখে মুখে। 

আরও পড়ুন: Arpita Mukherjee : অর্পিতার থেকে বিপুল টাকা-গয়না ও সম্পত্তি উদ্ধারের তদন্তে নামতে পারে আরও দুই কেন্দ্রীয় এজেন্সি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget