এক্সপ্লোর

Arjun Singh: 'বিজেপি-মুক্ত' অর্জুনের বাড়ি, পদ্ম-পতাকার জায়গায় জোড়াফুল ধ্বজা, খোলা হল মোদি-নাড্ডার ব্যানারও

Arjun Singh Update: এমনকি এলাকায় বিজেপি-র কার্যালয় থেকেও খুলে ফেলা হয় পদ্ম-প্রতীক।

জগদ্দল: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে (TMC) ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। এ বার  তার মধ্যেই গা থেকে গেরুয়া (BJP) রং ঝেড়ে ফেলার পর্ব শুরু করে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বের সঙ্গে যখন বৈঠক করছেন অর্জুন, সেই সময়ই জগদ্দলে তাঁর বাড়ির চারপাশ থেকে খুলে ফেলা হল বিজেপি-র যাবতীয় পতাকা, পোস্টার, ব্যানার। শুধু তাই নয়, এলাকায় বিজেপি-র কার্যালয় থেকেও সরিয়ে নেওয়া হয়েছে দলের পতাকা, পোস্টার, ব্যানার, দেওয়ালে আটকানো স্টিকার পর্যন্ত। আর এ সব কিছুই ঘটল অর্জুন ক্যামাক স্ট্রিটে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই। 

'বিজেপি-মুক্ত' অর্জুনের বাড়ি

রবিবার বিকেল সওয়া ৪টে নাগাদ তাজ বেঙ্গল হোটেল থেকে বেরিয়ে ক্যামাক স্ট্রিটের উদ্দেশে রওনা দেন অর্জুন। তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠকে যোগ দেন। আর তার পরই তাঁর জগদ্দলের বাড়িটিকে 'বিজেপি-মুক্ত' করার কাজ শুরু হয়। বাড়ির বারান্দা, প্রাচীর সবের উপর থেকে খুলে নেওয়া হয় বিজেপি-র পতাকা। তার বদলে লাগানো হয় তৃণমূলের পতাকা। বাড়ির চারপাশে নরেন্দ্র মোদি, জেপি নাড্ডার সঙ্গে অর্জুনের যে সমস্ত ব্যানার, পোস্টার ছিল, খুলে ফেলা হয় তা-ও। 

এমনকি এলাকায় বিজেপি-র কার্যালয় থেকেও খুলে ফেলা হয় পদ্ম-প্রতীক। দেওয়ালে সেঁটে রাখা পদ্ম-প্রতীক, স্টিকার তুলে ফেলার কাজ শুরু হয়। পতাকা, ব্যানার, ফেস্টুন খুলে জড়ো করা হয় এক দিকে। আর তার পরই অর্জুনের বাড়িতে লাগানো হয় জোড়াফুল পতাকা। যেখানে যেখানে বিজেপি-র পতাকা ঝুলছিল, সেই সব জায়গা মুড়ে দেওয়া হয় তৃণমূলের পতাকায়। এর পর নিজের ফেসবুক প্রোফাইল পিকচারটিও পাল্টে ফেলেন অর্জুন। জানা যায়, সমন্বয় বৈঠকের পর্ব চুকিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন। 

আরও পড়ুন: Arjun Singh Joins TMC: গেরুয়া অধ্যায়ে ইতি, বিজেপি-তে ৩৮ মাস কাটিয়ে তৃণমূলে 'ঘরওয়াপসি' অর্জুনের

তৃণমূলে যোগদানের পর ক্যামাক স্ট্রিট থেকে সাংবাদিক বৈঠকও করেন অর্জুন। জানান, ভুল বোঝাবুঝির জেরেই তৃণমূল ছেড়েছিলেন তিনি। কিন্তু ঘরের ছেলে আবারও ঘরে ফিরে এসেছেন। রাজ্য বিজেপির নেতাদের রাজনীতি শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপেই সীমাবন্ধ বলেও মন্তব্য করেন অর্জুন।

মমতার নেতৃত্বে লড়াইয়ের বার্তা

একই সঙ্গে অর্জুন জানান, আগামী দিনে মমতার নেতৃত্বে সর্বভারতীয় স্তরে বড় লড়াই হতে চলেছে। তাতে সৈনিকের ভূমিকায় থাকবেন তিনি। মমতার সঙ্গে এখনও সাক্ষাৎ হয়নি, তবে দলনেত্রীর ডাক পেলই দেখা করতে যাবেন বলে জানিয়েছেন। 

সেরা শিরোনাম

Kolkata Municipal Election: কলকাতার পুরভোট কবে? এখনও কাটল না জট, আগামী সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট কবে? এখনও কাটল না জট, আগামী সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে
Arjun Singh: 'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
Arjun Singh: 'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
NCPI Join: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে
NCPI Join: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে
West Bengal News Live Update: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, সেখানে রাজবংশী ভাষা নিয়ে বৈঠকও করবেন তিনি
রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, সেখানে রাজবংশী ভাষা নিয়ে বৈঠকও করবেন তিনি

ভিডিও

Supreme Court | “এটা তো গণতন্ত্রেরপক্ষে শুভ নয়...”, কেন বললেন Bikash Ranjan Bhattacharya?
Birbhum Tulu Mondal | ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু মণ্ডল, প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Mallickbazar Fire | মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget