এক্সপ্লোর

Vande Bharat Stone Pelting: বাংলা নয়, ২য় বার হামলা বিহারে, জানাল কেন্দ্রই, ‘বন্দে ভারত’ রাজনীতিতে মুখ পুড়ল বিজেপি-র!

Attack on Vande Bharat Express:‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর ওপর দ্বিতীয় বার হামলার ঘটনায় নিজেদের মতো করেই তদন্ত শুরু করে রেল পুলিশ।

কলকাতা: বাংলা ক্রমশ কাশ্মীরে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছিলেন কেউ। কেউ আবার সরাসরি দাবি তুলেছিলেন জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর। জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে মাথাচাড়া দেওয়া অশান্তির সঙ্গেও তুলনা টেনেছিলেন কেউ কেউ। মুখ্যমন্ত্রীকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলার পরিণতি বলেও জল্পনায় ইন্ধন জোগান।   কিন্তু দ্বিতীয় বার ‘বন্দে ভারত এক্সপ্রেসে’ হামলার ঘটনায় কার্যতই ভ্রান্ত প্রমাণিত হল বঙ্গ বিজেপি নেতাদের অভাব-অভিযোগ। বাংলায় নয়, দ্বিতীয় বার বিহারে ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এ হামলা হয় বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকই।

‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর ওপর দ্বিতীয় বার হামলার ঘটনায় নিজেদের মতো করেই তদন্ত শুরু করে রেল পুলিশ। তার পর সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায়, হাওড়া থেকে বিহার হয়ে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে হামলা হয় বন্দে ভারত এক্সপ্রেসে। তবে এই হামলা হয় বিহারের কিষাণগঞ্জ জেলায়, মানগুর্জন স্টেশন থেকে একটু এগিয়ে। রেলের তরফে জানানো হয়েছে, গত ৩ জানুয়ারি বিহারের কিষাণগঞ্জ জেলায় বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে চলে হামলা। বাইরে থেকে ছোড়া হয় পাথর। তাতে সবে উদ্বোধন হওয়া ট্রেনের দুই কোচের জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

 পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “বিহার বাংলা বর্ডারে এই ঘটনা ঘটে। নিউ জলপাইগুড়ি ঢোকার আগে এই হামলা হয়। সময় ছিল ১২.৫৫। এই সময় ট্রেনের বিহারেই থাকার কথা। এই ঘটনার তদন্ত হবে। কাউকে ছাড়া হবে না। যাঁরা এই বহুমূল্য ট্রেনের টিকিট কেটে সফর করছেন, আনন্দ উপভোগ করছেন, তাঁদের বিঘ্ন করা বরদাস্ত হবে না।”

আর তাতেই গত কয়েক দিন ধরে বিজেপি নেতাদের যাবতীয় দাবি-দাওয়া এবং হুঁশিয়ারি নিয়ে প্রশ্ন উঠছে। তাতে বাংলার বিজেপি নেতাদের মুখ পুড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ গত কয়েক দিনে নানা মন্তব্য করতে শোনা গিয়েছে বাংলার বিজেপি নেতাদের। “বাংলা ভাল কিছু পাওয়ার যোগ্য নয়” বলে মন্তব্য করেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি-র সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষকে আবার বলতে শোনা যায়, “বাংলা ধীরে ধীরে কাশ্মীর হয়ে যাচ্ছে”। তৃণমূলকে “বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া দল” বলে কটাক্ষ করেন শুভেন্দুও। কিন্তু শেষ মেশ দেখা গেল, বাংলায় নয়, দ্বিতীয় বার বিহারেই হামলা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের উপর। তাই বিষয়টি সামনে আসার পরই এ দিন মমতা বলেন, “বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় বাংলাকে বদনাম করা হয়েছে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget