এক্সপ্লোর

Kunal Ghosh: ‘কারও কথায় আমার মতো নির্দোষকে বলি দেবেন না যেন’! রাজীবের প্রত্যাবর্তনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের

Rajeev Kumar: বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীবের নিযুক্তির কথা জানানো হয়।

কলকাতা: 'বনবাস' কাটিয়ে রাজ্য প্রশাসনে ফের প্রত্যাবর্তন রাজীব কুমারের। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি নিয়োগ করা হল তাঁকে। সেই নিয়ে বিরোধীরা যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন, সেই আবহে ,কার্যতই বিস্ফোরণ ঘটালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সারদা মামলায় রাজ্যের তৎকালীন SIT-এর প্রধান রাজীব কুমারের উদ্দেশে তাঁর উক্তি, "আমার মতো কোনও নির্দোষকে কারও কথায় আর বলি দেবেন না যেন!"

বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীবের নিযুক্তির কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজীব ওই পদে বহাল থাকবেন বলে জানানো হয়েছে। সারদা মামলায় ২০১৩ সালে রাজ্য পুলিশ যে SIT গঠন করে, তার দায়িত্বে ছিলেন রাজীব। পরবর্তী কালে তাঁকে সাক্ষী করে CBI. কিন্তু রাজীব নথিপত্র গায়েব করে দিয়েছেন বলে দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই নিয়ে বিস্তর টানাপোড়েনের সাক্ষী ছিলেন রাজ্যবাসী। রাজীবের বাড়িতে CBI পৌঁছলে কলকাতার রাস্তায় ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেই রাজীবের প্রত্যাবর্তন ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই আবহেই মুখ খুললেন কুণাল। রাজীবের নিযুক্তির খবর সামনে আসার পর তাঁকে বলতে শোনা যায়, "রাজীব কুমার একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টানাপোড়েন গিয়েছিল। ওঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল আমার কিছু নির্দিষ্ট কারণে। কিছু দিন আগে, মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় দেখা হয়েছিল। সৌজন্য বিনিময় হয়। আমি ওঁকে ভাল থাকতে বলি, উনিও আমাকে ভাল থাকতে বলেন। উনি ডিজি পদে এসেছেন। নিশ্চয়ই ভাল খবর। একজন দক্ষ আইপিএস অফিসার উনি। ভাল থাকুন ভাল কাজ করুন। শুধু খেয়াল রাখুন, আমার মতো কোনও নির্দোষকে কারও নির্দেশে বলি দিতে যাবেন না যেন! তাহলে পরের দিনগুলি ভাল দেন না ভগবান।" 

আরও পড়ুন: Rajeev Kumar WB DG: ‘সারদার প্রমাণ লোপাটের পুরস্কার দিলেন মমতা’, রাজ্যের নয়া DGP রাজীর কুমার, তীব্র আক্রমণে বিরোধীরা

 কুণালের এই মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হতে সময় লাগেনি। কারণ সারদা মামলায় গ্রেফতার হওয়ার পর সরাসরি তৃণমূলনেত্রীর দিকে আঙুল তুলেছিলেন কুণাল। মমতা সব জানেন, সারদার সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা বলে অভিযোগ করেছিলেন। তাই কংগ্রেসের সৌম্য আইচ রায় প্রশ্ন তুলেছেন, তাঁকে যদি ফাঁসানোই হয়ে থাকে, তাহলে কেন সত্য খোলসা করছেন না কুণাল? কার কথায় বলি দেওয়া হয়েছিল তাঁকে? আসলে গোটাটাই আইওয়াশ বলেও দাবি করেন সৌম্য। 

বুধবার সন্ধেয় নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীবের নিযুক্তির কথা জানানো হয়। বুধবারই রাজ্য পুলিশের বর্তমান ডিজি মনোজ মালব্যের মেয়াদ শেষ। আর এই দিনই রাজীবের নিযুক্তির ঘোষণা হল। মনোজকে আগামী তিন বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা করার কথাও জানানো হয়েছে রাজ্যের তরফে। বিষয়টি সামনে আসতেই রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। সারদার প্রমাণ লোপাটের জন্য রাজীবকে মমতা পুরস্কৃত করলেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
Kolkata Metro : যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ভোর ৬টায় মিলবে মেট্রো, কোন লাইনে ?
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR
TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget