এক্সপ্লোর

Abhishek Banerjee: গোপন ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগ, অভিষেক চলে যেতেই হাতাহাতি তৃণমূলের দু'পক্ষের

অভিষেক যেতেই কোচবিহারে ২ জায়গায় তৃণমূলের 'ব্যালট' লুঠ, ফের 'পুনর্বিবাচন'। সাহেবগঞ্জ, গোসাইমারিতে তৃণমূলের গোপন ব্যালট লুঠ, কাল সকাল থেকে 'পুননির্বাচন'।

কোচবিহার: অভিষেক চলে যেতেই সাহেবগঞ্জ, গোঁসানিমারির সভাস্থলে গোপন ব্যালট বাক্স ঘিরে হাঙ্গামা। গোপন ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গোঁসানিমারির সভায় তৃণমূলের দু'পক্ষের মধ্যে হাতাহাতি। সাহেবগঞ্জের সভায় ভাঙা হল ব্যালট বাক্স। 

গোপন ব্যালট বাক্স ঘিরে হাঙ্গামা: গোসাইমারির সভায় তৃণমূলের সঙ্গেই তৃণমূলের সংঘর্ষ হয়। অন্যদিকে সাহেবগঞ্জে ভাঙল ব্যালট বক্স। প্রার্থী নির্বাচনে ভোট লুঠের অভিযোগ খোদ তৃণমূলকর্মীদেরই! অভিষেক যেতেই কোচবিহারে ২ জায়গায় তৃণমূলের 'ব্যালট' লুঠের ঘটনা। ফের 'পুনর্বিবাচন'-এর সিদ্ধান্ত নেওয়া হয়। সাহেবগঞ্জ, গোসাইমারিতে তৃণমূলের গোপন ব্যালট লুঠ, কাল সকাল থেকে 'পুননির্বাচন'। কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত 'পুনর্নির্বাচনের' সিদ্ধান্ত তৃণমূলের। যদিও জনগণের উচ্ছ্বাসে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে দাবি তৃণমূলের। 

গোপন ব্যালটে জানান পঞ্চায়েত ভোটের পছন্দের প্রার্থীর নাম। ব্যালটের মাধ্যমে জানাতে না পারলে, ফোন করেও জানানো যাবে মতামত। বাংলার প্রতিটি পঞ্চায়েতে এভাবেই প্রার্থী নির্বাচন করা হবে। কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করে আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদাতার নাম গোপন থাকবে বলেও জানিয়েছেন তিনি। এ ধরনের উদ্যোগ গোটা দেশে প্রথম বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এদিনই গোসাইমারির সভায় তৃণমূলের সঙ্গেই তৃণমূলের সংঘর্ষ হয়। অন্যদিকে সাহেবগঞ্জে ভাঙল ব্যালট বক্স। কোচবিহারে ২ জায়গায় তৃণমূলের 'ব্যালট' লুঠের ঘটনায় ফের 'পুনর্বিবাচন'-এর সিদ্ধান্ত নেওয়া হয়।                              

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কোচবিহার থেকে শুরু হল ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস পথেই কাটাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ সকালে দিনহাটার বামনহাটে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। এরপর মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জনসংযোগ যাত্রা। এদিন দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল মাঠ, সিতাইয়ের গোসানিমারি হাইস্কুলের মাঠ এবং শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে জনসভা করবেন অভিষেক। বিকেলে মাথাভাঙা কলেজ মাঠে গণভোটের আয়োজন করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের মতামত নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৈরি রাখা হয়েছে তৃণমূলে নবজোয়ার ও জনসংযোগ যাত্রা লেখা খোলা ছাদের বাস। ওই বাসে চড়ে রোড শো করবেন অভিষেক। ২৭ এপ্রিল তুফানগঞ্জ থেকে রোড শো করে রওনা দেবেন আলিপুরদুয়ারেের উদ্দেশে। 

আরও পড়ুন: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু বিষক্রিয়ায়, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget