এক্সপ্লোর

Asansol Bypoll 2022 : অশান্তি রুখতে তৎপরতা, আসানসোলের বিভিন্ন এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের

Asansol Bypoll 2022 : আগের লোকসভা নির্বাচনে এই এলাকায় ভোট কেন্দ্রের ভেতর উত্তেজনা ছড়িয়েছিল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল পুলিশকে

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : আগের লোকসভা ভোটে এলাকায় ছড়িয়েছিল উত্তেজনা। এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় তার জন্য শুরু হয়ে গেছে তৎপরতা। ১২ এপ্রিল আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে অশান্তি রুখতে সোমবার রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী (Central Force) ও রাজ্য পুলিশ। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকায় ও রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্ডাল এলাকায় রুটমার্চ করা হয়। নেতৃত্ব দেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত ও এসিপি তহিদ আনোয়ার ।

আগের লোকসভা নির্বাচনে এই এলাকায় ভোট কেন্দ্রের ভেতর উত্তেজনা ছড়িয়েছিল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল পুলিশকে। এবার উপ-নির্বাচনে যাতে সেই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আগে থেকেই তৎপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। গোটা এলাকা জুড়ে রুট মার্চের সাথে সাথে কথা বলা হয় জনগণের সঙ্গেও।

শেষ চৈত্রের গরম যেন আরও বাড়ছে আসানসোল লোকসভা উপ নির্বাচনকে ঘিরে। বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছেড়ে দেওয়ায়, ১২ এপ্রিল উপনির্বাচন হবে আসানসোল লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে উপনির্বাচনে লড়াই এবার চতুর্মুখী। এই উপলক্ষে চলছে জমজমাট প্রচার। রবিবার তার এক ঝলক দেখা যায়। বারাবনিতে রোড শো করেন বামপ্রার্থী পার্থ মুখোপাধ্যায়। কুলটির নিয়ামতপুরে হেঁটে প্রচার সারেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি। জামুড়িয়ার গোবিন্দনগরে গুরুদ্বারে প্রণাম সেরে মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এরপর নিঘা-তে রোড শো করেন তিনি। এদিকে রবিবার আসানসোলে আসার পর থেকে, কোনও প্রচার বা সভা নয়, কর্মিসভায় ব্যস্ত বলিউড তারকা শত্রুঘ্ন সিন্হা। তৃণমূল প্রার্থীর সঙ্গে সর্বক্ষণ থাকছেন তাঁর স্ত্রী।

এদিকে, উপনির্বাচনের মুখে আসানসোলে বিজেপি শিবিরে বড় ভাঙন ধরানোর দাবি করেছে তৃণমূল। ঘাসফুল শিবির সূত্রে দাবি, শনিবার দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার জনসভায় চারশোর বেশি বিজেপি নেতাকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। নিজেদের লোককে মঞ্চে তুলে পুরোটাই নাটক তৃণমূলের, পাল্টা দাবি করেছে বিজেপি।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget