এক্সপ্লোর

Vaccine: ভ্যাকসিনকাণ্ডে অশান্ত অশোকনগর, স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন

অশোকনগর ভ্যাকসিন কাণ্ডে পৌরসভা স্বাস্থ্য আধিকারিক এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল।

সমীরণ পাল, অশোকনগর: ভ্যাকসিন নিয়ে উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরে ধুন্ধুমার কাণ্ড। ভ্যাকসিনের পরিবর্তে পুলিশের লাঠিচার্জ খেতে হল জনগণকে। ভ্যাকসিন গ্রহীতাদের অভিযোগ, কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও পুর স্বাস্থ্য কেন্দ্র থেকে ভ্যাকসিন দিচ্ছে না। অশোকনগর ভ্যাকসিন কাণ্ডে পৌরসভা স্বাস্থ্য আধিকারিক এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল।

সেই কারণেই শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক হল উত্তর ২৪ পরগণা জেলা শাসকের দফতরে। এই বৈঠকে ছিলেন নোডাল অফিসার অহংকার সিং মিনা, স্বাস্থ্য সচিব সঞ্জয় বানচাল ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এবার থেকে জেলার সমস্ত ভ্যাকসিনেশন সেন্টারে কোথায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং অনলাইন ব্যবস্থা করা হচ্ছে, সেই সমস্ত খুঁটিনাটি এবার থেকে পর্যবেক্ষণ নজরদারি চালাবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

বৈঠক শেষে এমনটাই জানালেন জেলাশাসক সুমিত গুপ্তা। তিনি প্রশ্ন করেন, পুরসভার স্বাস্থ্য আধিকারিক কেন অনলাইনে ভ্যাকসিনেশনের জন্য আবেদন গ্রহণ করেও ভ্যাকসিন দেননি? তাঁর ভূমিকা কী ছিল, এর সমস্ত রিপোর্টটি চেয়ে  পাঠানো হয়। 

ভ্যাকসিন না পাওয়ায় বিক্ষোভ হয় অশোকনগরে। জানা গেছে, ভ্যাকসিন না পেয়ে অশোকনগরে পথ অবরোধ করেন ভ্যাকসিন গ্রহীতারা। মাতৃসদনে ভ্যাকসিন নিয়ে শুরু হয় বিশৃঙ্খলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এরপর অবরোধ তুলে দেয় পুলিশ। পুলিশের লাঠিচার্জে ক্ষুব্ধ গ্রহীতারা।

বিক্ষোভকারীরা জানাচ্ছেন, কো-উইন অ্যাপে নাম রেজিস্টার থাকায় দূর-দূরান্ত থেকে তাঁরা এদিন ভ্যাকসিন নিতে আসেন অশোকনগরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অশোকনগর-কল্যাণগড় পুরসভা সূত্রে জানা যায় যে ২০০ জনকে ফোন করে এদিন ডাকা হয়েছে, শুধুমাত্র তাঁদেরই ভ্যাকসিন দেওয়া হবে। 

বৃহস্পতিবার বারাসত থেকে অশোকনগর স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সেন্টার এসে জানতে কিছু লোক জানতে পারেন ভ্যাকসিন দেওয়ার লিস্টে তাদের নাম নেই। হাসপাতালের তরফে বারাসাত থেকে আসা লোকদের জানানো হয় পরবর্তীতে তাদের ডেকে নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget