এক্সপ্লোর

Bankura: দ্বারকেশ্বরে জল বাড়তেই ভেঙে পড়ল কজওয়ে, যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়ায়

Bankura News: চলতি বছরে এতদিন পর্যন্ত ওই কাজওয়ের ওপর দিয়ে যাতায়াত করছিলেন দারকেশ্বর নদের অপর প্রান্তে থাকা গ্রামের বাসিন্দারা। বুধবার থেকে নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হওয়ায় জল বাড়তে শুরু করে নদে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দ্বারকেশ্বর নদের (Darakeswar River) জলের তোড়ে এবার ভেঙে পড়ল বাঁকুড়ার ভাদুল থেকে সুরপানগর যাওয়ার কংক্রিটের সেতু (Bridge)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ওই কজওয়ে (causeway) অর্থাৎ কংক্রিটের সেতুর ওপর দিয়ে নদের জল বইতে শুরু করে। আজ সকালে সেই সেতুর একাংশ ভেঙে পড়ে যায়। ফলে ভাদুল থেকে সুরপানগরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 

দ্বারকেশ্বর নদে ভেঙে পড়ল কংক্রিটের সেতু

দ্বারকেশ্বর নদের এক পাড়ে রয়েছে বাঁকুড়া শহর। অন্য পাড়ে রয়েছে ভাদুল, সুরপানগর, সোনাতপল, বালিয়াড়া সহ দশ বারোটি গ্রাম। এই গ্রামগুলির মানুষজন বাজার হাট থেকে শুরু করে স্কুল-কলেজ, অফিস-আদালত সহ বিভিন্ন কাজে প্রতিদিন নিয়মিত যাতায়াত করেন বাঁকুড়া শহরে।

বাঁকুড়া শহরের বিভিন্ন বাজারে সরবরাহ করার সবজির একটা বড় অংশও আসে ওই গ্রামগুলি থেকে। যাতায়াতের সুবিধার জন্য আজ থেকে কয়েক বছর আগে ভাদুল ও সুরপানগরের মাঝে দ্বারকেশ্বর নদের ওপর দিয়ে একটি কজওয়ে অর্থাৎ কংক্রিটের ব্রিজ তৈরি করে দেয় রাজ্য সরকার। প্রতিবছর বর্ষায় সেই সেতু ক্ষতিগ্রস্ত হয়। বর্ষা পেরোলেই ফের কজওয়ে মেরামতি করে তা দিয়ে যাতায়াত শুরু হয়।

চলতি বছরে এতদিন পর্যন্ত ওই কাজওয়ের ওপর দিয়ে যাতায়াত করছিলেন দারকেশ্বর নদের অপর প্রান্তে থাকা গ্রামের বাসিন্দারা। বুধবার থেকে বাঁকুড়ায় নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হওয়ায় জল বাড়তে শুরু করে দ্বারকেশ্বর নদে। গতকাল দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় ওই কজওয়ের একাংশ ডুবে যায়। আজ সকালে দেখা যায় ওই কজওয়ের একাংশ জলের তোড়ে ভেঙে পড়েছে। স্থানীয়দের দাবি কজওয়ে ভেঙে পড়ায় এখন বাধ্য হয়ে প্রায় ১০ কিলোমিটার ঘুরে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়া শহরে তাঁদের যাতায়াত করতে হবে। স্বাভাবিকভাবেই চূড়ান্ত সমস্যায় পড়েছেন ওই গ্রামগুলির বাসিন্দারা। তাঁদের দাবি, এই সমস্যার অবিলম্বে স্থায়ী সমাধান করা হোক। অবিলম্বে দ্বারকেশ্বর নদের ওপর ভাদুল ও সুরপানগরের মাঝে উঁচু পাকা সেতু তৈরি করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: Bankura News : নিজের দেওয়া সিঁদুর মুছিয়ে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী, সাক্ষী গোটা গ্রাম

অন্যদিকে একই অবস্থা আরও এক জায়গায়। গতকালের অতি বর্ষণের ফলে কজওয়ের উপর বইছে জল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মেজিয়া - ছাতনা রাজ্য সড়কের। এমনই পরিস্থিতি বাঁকুড়ার মেজিয়ার মাতাবেল কজওয়েতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget