এক্সপ্লোর

Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...

বুধবার বিধাননগর আদালতে হাজির হয়ে তিনি ভয়েস স্যাম্পল দেন। এরপর তিনি কিছু মন্তব্য করেন কি না, তার প্রতীক্ষা ছিল।


কলকাতা : দীর্ঘ টালবাহানার পর অবশেষে ডি-জে মন্তব্য (DJ) মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ এবং রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারির পর বুধবার বিধাননগর আদালতে হাজির হয়ে তিনি ভয়েস স্যাম্পল দেন। এরপর তিনি কিছু মন্তব্য করেন কি না, তার প্রতীক্ষা ছিল। কিন্তু তিনি কিছু না বলেই গাড়িতে উঠে চলে যান। 

বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চারটি গাড়ির কনভয় নিয়ে তিনি মা উড়ালপুল ও ইএম বাইপাস হয়ে সল্টলেকের উদ্দেশে রওনা দেন। বেলা ১১টা ৪৯ মিনিট নাগাদ তাঁর কনভয় বিধাননগর আদালতে পৌঁছয়। আদালতের নির্দেশ মেনেই সেখানে কণ্ঠস্বরের নমুনা দেন তিনি। এর আগে ৩০ জুন এবং ৮ জুলাই—দু'দফায় কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডাকা হলেও হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কলকাতা হাইকোর্টে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

গত ১০ জুলাই শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, "সবকিছুর একটা সীমা আছে। বিচারক একটা নির্দেশ জারি করেছেন, সেটা মানতেই হবে।" পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা না করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া আইনি রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন বিবেচনা করা হতে পারে। এমনকি দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানারও ইঙ্গিত দেন আদালত। হাইকোর্ট পর্যবেক্ষণ করে জানায়, তিনি তদন্তে সহযোগিতা করবেন—এই শর্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অমান্য করা হলে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।

এতদিন তাঁর গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীদের দেখা যাচ্ছিল। যা নিয়ে মামলাও হয়েছে। এদিন একাধিক বার ট্রাফিক জ্যামে তাঁর গাড়ি আটকালেও, সেই ছবি দেখা যায়নি। বরং, প্রত্যেকবার গাড়ি থামলে কনভয় থেকে নেমে এসে নিরাপত্তারক্ষীরা গাড়ি ঘিরে ধরেন। বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। গত শুক্রবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেছিলেন, তাঁর মক্কেল হাজিরা দেবেন, কিনতু ডিম ছোড়া থেকে রক্ষা করুন। কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। বুধবার, আদালত চত্বরেও দেখা যায় নিরাপত্তার কড়াকড়ি। ঢাল দিয়ে গার্ড করে আদালতে ঢোকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। প্রায় দেড় ঘণ্টা আদালতে ছিলেন তিনি। ভিতরে চলে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া। এই আবহেই বুধবার আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই নমুনা বিচারপতির কাছে জমা দেওয়া হবে। তার ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলার তদন্ত এগোবে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Advertisement

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget