এক্সপ্লোর

Ayushman Bharat : আজই আনুষ্ঠানিকভাবে 'আয়ুষ্মান ভারত'-এ যুক্ত হবে পশ্চিমবঙ্গ, তারপরই বড় সুবিধা স্বাস্থ্যক্ষেত্রে

এই প্রকল্প বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা। তার জন্য দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 


নয়াদিল্লি : আগেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের সূচনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আনুষ্ঠানিকভাবে, সরকারি ভাবে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB PM-JAY)। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা। তার জন্য দিল্লিতে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 

এই চুক্তি স্বাক্ষরের হলে, দেশের মধ্যে পশ্চিমবঙ্গই হবে  ৩৬তম, যেখানে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। কেন্দ্রের দাবি, এর ফলে বাংলার লক্ষ লক্ষ যোগ্য মানুষ বছরে পরিবারপিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। এর নির্দিষ্ট কিছু শর্ত আছে। সেই নিরিখেই প্রকল্পের জন্য যোগ্য হবেন কোনও ব্যক্তি। 

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডার।  উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব, অনুপ্রিয়া প্যাটেল, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব এবং পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল-সহ একাধিক শীর্ষ আধিকারিক। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সেকেন্ডারি ও টারশিয়ারি চিকিৎসার সুবিধা পেয়ে থাকে। সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধাও মিলবে।কেন্দ্রের মতে, পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হলে চিকিৎসার বিপুল খরচ থেকে আর্থিক সুরক্ষা পাবেন সাধারণ মানুষ। একই সঙ্গে দেশের যেকোনও প্রান্তে এই প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগও মিলবে। এর ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলেও দাবি কেন্দ্রের।

এর আগে গত মাসে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, জুলাই থেকেই আয়ুষ্মান প্রকল্পের কার্ড হাতে পাবেন এরাজ্যের বাসিন্দারা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এই বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, 'স্বাস্থ্য সাথী'র সুবিধা পাওয়া ৬ কোটি মানুষকে 'আয়ুষ্মান ভারতে'র আওতায় আসবেন। ২০১৯-এর লোকসভা ভোটের কয়েক মাস আগে, ‘আয়ুষ্মান ভারত’ চালু করে মোদি সরকার। কিন্তু, মোদি সরকারের সঙ্গে সংঘাতের জেরে পশ্চিমবঙ্গে সেই প্রকল্পকে গ্রিন সিগন্যাল দেননি মমতা । বদলে তিনি চালু করেছিলেন স্বাস্থ্য-সাথী। পালা বদলের পর, এবার সেই কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পেতে চলেছেন রাজ্যের বাসিন্দারা।

আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল অ্যাপে ভুল তথ্য দিয়ে ফেলেছেন? কী করণীয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget