এক্সপ্লোর

TMC To BJP : তৃণমূল থেকে বিজেপিতে ১০ পঞ্চায়েত নেতা, 'হার্মাদ' বলে তেড়ে এল বিজেপিরই আরেক দল, তুঙ্গে হাতাহাতি

যোগদানের বিরোধিতায় সরব হলেন ওই এলাকারই বিজেপির একাংশ।  দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বিতর্ক, যা পরে হাতাহাতি ও উত্তেজনার চেহারা নেয়।

সমীরণ পাল , বাদুড়িয়া  : বিধানসভা ভোটের পর থেকেই দলবদলের হিড়িক পড়ে গিয়েছে। বিজেপির হাইকমান্ড যতই বলুক না কেন, যে কেউ বিজেপির ঝান্ডা ধরলেই সে বিজেপি হয়ে যায় না। তবুও স্থানীয় স্তরে বহু প্রাক্তন তৃণমূলই এখন পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন বলে জানা যাচ্ছে। এরই মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে ১০ পঞ্চায়েত সদস্যের যোগদান নিয়ে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হল উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ায়। সেখানকার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ মোট ১০ জন পঞ্চায়েত সদস্য সম্প্রতি যোগ দেন বিজেপিতে। কিন্তু এই যোগদানের বিরোধিতায় সরব হলেন ওই এলাকারই বিজেপির একাংশ।  দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বিতর্ক, যা পরে হাতাহাতি ও উত্তেজনার চেহারা নেয়।  

স্থানীয় সূত্রে খবর, বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১৬। তাঁদের মধ্যে উপপ্রধান-সহ ১০ জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও সদস্যা দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সহ-সভাপতি তথা স্থানীয় বিজেপি নেতা দীপক সরকারের হাত ধরে তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখান। কিন্তু ঠিক যোগদান অনুষ্ঠানের সময়ই সেখানে এসে পড়েন স্থানীয় ৫ নম্বর বিজেপি মণ্ডলের সভাপতি সৌমেন গাইন ও তাঁর অনুগামীরা। 

সেই সময় বিজেপির দলীয় পতাকা হাতে  নিয়ে যোগদানপর্ব সারছিলেন একদল স্থানীয় তৃণমূল সদস্য।  দলবদলের এই কর্মসূচি চলাকালীনই সেখানে উপস্থিত হন স্থানীয় ৫ নম্বর বিজেপি মণ্ডলের সভাপতি সৌমেন গাইন-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। এই যোগদান নিয়ে আপত্তি জানান তিনি। বিজেপির মণ্ডল সভাপতি সৌমেন গাইন এবং বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্যর অভিযোগ, দীপক সরকার আসলে তৃণমূলের লোক। বিজেপি নেতা পরিচয় দিয়ে তিনি এলাকার দুষ্কৃতীদের পদ্ম শিবিরে যোগদান করিয়েছেন। তাঁকে সরাসরি ‘তৃণমূলের হার্মাদ ’ বলে আক্রমণ শানান তিনি। তাঁদের বিরুদ্ধে যোগদান অনুষ্ঠানে হামলার অভিযোগ ওঠে । এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।   

বিজেপির তৃণমূলীকরণ হবে না। ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কিন্তু স্থানীয় স্তরে এমন ঘটনা ঘটেই চলেছে। শমীক ভট্টাচার্যের হাত ধরে যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়,  সুস্মিতা দেব, ও প্রকাশ চিক বরাইক, তখনই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপিরই একাংশ। এখন সেই ক্ষোভ স্থানীয় দলবদল ঘিরেও। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
Supreme Court TMC Case : ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
ঝুলেই রইল ১০ বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ, মমতা তৃণমূলকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
Kalipuja Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Burdwan Arambag Bus Accident: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত একাধিক
সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত একাধিক
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget