এক্সপ্লোর

Bageshwar Dham Baba : 'আমাদের এখন নতুন পশ্চিমবঙ্গ গড়ার দায়িত্ব', বাগেশ্বর বাবার 'নোংরা খাবার' মন্তব্যে কোনদিকে মত বিজেপির দেবজিতের?

' আমাদের অনেক কাজ আছে, এই কংগ্রেসের কোনো কাজ নেই— ওরাই এসব করছে ।  

কলকাতা : আমিষকে 'নোংরা খাবার' বলে বাঙালিকেই হিন্দুধর্ম থেকে বহিষ্কার করার ফরমান জারি করেছেন স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। তাঁর এই বক্তব্য নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। ধর্মগুরুর বক্তব্য সরাসরি আঘাত হেনেছে বাঙালির ভাবাবেগে, মত বেশিরভাগের। এবার তা নিয়ে বিক্ষোভ কর্মসূচি নিল কংগ্রেস।  এই প্রসঙ্গে  রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজ্যোতি ঘোষ বললেন, ' আমাদের অনেক কাজ আছে, এই কংগ্রেসের কোনো কাজ নেই— ওরাই এসব করছে ।  

বাগেশ্বর বাবার মন্তব্য প্রসঙ্গে দেবজিৎ সরকার বললেন,  'কে পুজোতে আমিষ খাবেন, কে নিরামিষ খাবেন, কে কথা বলবেন, কী বলবেন  ইত্যাদি তা ব্যক্তিগত ব্যাপার। এখানে বৈষ্ণব তন্ত্র মতে পুজো হয়, শাক্ত মতেও পুজো হয়, স্মার্ত মতেও পুজো হয় । আরও বিভিন্ন মত আছে । কেউ একেবারে নিরামিষ খেয়ে পুজো করেন, কেউ নিরামিষ আমিষ মিশিয়ে পুজো করেন, কেউ আমিষ শাক্ত  পদ্ধতিতেও পুজো করেন । এতে আমাদের বলার কী থাকতে পারে। এটা একটা রাজনৈতিক দলের কাজ? কে নিরামিষ খাবে, কে আমিষ খাবে, বাগেশ্বর বাবা কী বললেন? সেটা দেখা আমাদের কাজ নয় । আমাদের এখন নতুন পশ্চিমবঙ্গ গড়ার দায়িত্ব জনতা দিয়েছে । পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা পশ্চিমবঙ্গকে ভারতের প্রথম তিনটি রাজ্যের মধ্যে একটি রাজ্য হিসেবে দেখতে চান।'  

বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো নিয়ে মধ্য়প্রদেশের বাগেশ্বর ধামের প্রধান পুরোহিতের এই মন্তব্য় সমালোচনার ঝড় তুলেছে ! 
পশ্চিমবঙ্গে বাগেশ্বর বাবার সঙ্গে দেখা গেছে রাজ্য় বিজেপির প্রথম সারির প্রায় সব নেতাকে ! কিন্তু আমিষের প্রশ্নে বিজেপির সব নেতারাই বাঙালির আমিষভোজনের পক্ষেই মতপ্রকাশ করেছেন। বিতর্ক জোরাল হওয়ার প্রেক্ষাপটে এক্স হ্যান্ডলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় লিখেছেন, তিনি পুজোয় আমিষই খাবেন। বাগেশ্বর বাবার সঙ্গে এবার দেখা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। কিন্তু তিনিও স্পষ্ট বলেছেন, 'আরে বিবেকানন্দ বলে গেছেন। তার ওপরে কে আছেন? যে মা কালী এখানে পাঁঠা খাবে।' 

বাঙালি দুর্গাপুজোর আনন্দ করবে তাঁর মতো করে! তা নিয়ে কি যেচে আদৌ অন্য়ের পরামর্শ দেওয়ার কোনও প্রয়োজন আছে? প্রশ্ন তুলছে সাধারণ মানুষও। এবার কংগ্রেস সরাসরি বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল। এই জয় কতদূর গড়ায় সেটাই দেখার।                   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Chiranjeet Chakraborty: 'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
West Bengal News Live : মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
Kali Puja: সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই
সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই
Advertisement

ভিডিও

Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি
TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Suvendu Adhikari: CAA-তে আড়াই লক্ষ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Madan Mitra:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget