এক্সপ্লোর

Bageswar Baba : বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে প্রতিবাদ, গ্রেফতার দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা

Bageswar Baba Protest Arrest : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতার করা হল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে।

কলকাতা : বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে ভবানীপুর থানায় কংগ্রেসের বিক্ষোভ । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতার করা হল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে। বিক্ষোভকাণ্ডের জেকে টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হল অতনু দাসকে।

গভীর রাতে টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অতনু দাসকে। গ্রেফতারের পর ধৃতকে নিয়ে আসা হয় ভবানীপুর থানায়, শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে। এই ঘটনায় জড়িত আরও কয়েকজন অভিযুক্তর খোঁজ চলছে।         

দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবার মন্তব্যের পরে মঙ্গলবার ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস। বাগেশ্বর বাবার ছবি পোড়ানো হয়। বৃহস্পতিবার এই বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী। এরপরে গতকাল গভীর রাতে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেফতার করা হয়। দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে আক্রমণ করে এবং আমিষ খাওয়ার জন্য় ভণ্ড বলে নিশানা করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবা।
তার আঁচ এসে পড়েছে রাজনীতিতেও। বাগেশ্বর বাবার বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতার কড়েয়া থানা ও জেলায় জেলায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। হাওড়ায় অভিযোগ দায়ের করেছে সমাজবাদী পার্টিও।

বাগেশ্বর বাবার ছবি পোড়ানো নিয়ে কী বলেছিলেন শুভেন্দু অধিকারী?

বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,  লিলুয়াতে একজন সন্ত এসেছিলেন। তিনি তাঁর সন্তের মতোই অনেক দেশপ্রেমের কথা, রাষ্ট্রবাদের কথা, অখণ্ড ভারতের কথা এবং তাঁর ঐতিহ্য় সংস্কৃতি, তাঁর মতো করে তিনি বলেছেন। তিনি কারও ওপর চাপিয়ে দিতে চাননি। আমি কতগুলো লোককে দেখলাম, ভবানীপুরে থানার সামনে ছবি পুড়িয়েছে। আমি এখান থেকে পুলিশের CP-কে বলছি, ওই লোকগুলোকে গ্রেফতার করতে হবে। এই রাজ্য়ে এইসব চলবে না।  

পাল্টা এদিন কংগ্রেসের পক্ষ থেকে  আশুতোষ চট্টোপাধ্যায়  বলেন, ' আমরা বলছি যে আমাদেরকে গ্রেফতার করুন। কোনও অসুবিধা নেই। করুন। আপনার পুলিশকে বলুন গ্রেফতার করতে। আমরা গ্রেফতার হতে তৈরি আছি। কিন্তু আমরা কোনওরকমভাবে বাংলা-বাঙালির এবং দুর্গাপুজোর অপমান আমরা বরদাস্ত করব না। তাতে যদি ওঁর খারাপ লাগে, তাহলে আমাদের কিছু করার নেই। ' 

এরপরই টালিগঞ্জ এলাকা থেকে বিক্ষোভকাণ্ডে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেফতার করা হল। 

                  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget