এক্সপ্লোর

Baghajatin Building Collapse: এবার লোহার বিম দিয়ে সাপোর্ট, বাঘাযতীনের হেলে পড়া বহুতল ঘিরে তুঙ্গে তরজা

Kolkata News: এখনও বিপজ্জনক অবস্থায় হেলে রয়েছে বহুতলটি। এদিনও চলেছে বাড়ি ভাঙার কাজ।

কলকাতা: বড়সড় দুর্ঘটনা এড়াতে এবার লোহার বিম দিয়ে সাপোর্ট দেওয়া হল বাঘাযতীনের হেলে পড়া বহুতলকে। পুরসভা সূত্রে খবর, বাড়িটি পুরোপুরি ভাঙতে আরও কিছুদিন সময় লাগবে। গতকাল ঘটনাস্থল পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী। করেন প্রতিবাদ সভা। নেতাজিনগর থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস।

লোহার বিম দিয়ে সাপোর্ট: এখনও বিপজ্জনক অবস্থায় হেলে রয়েছে বহুতলটি। এদিনও চলেছে বাড়ি ভাঙার কাজ। বাঘাযতীনের সুভাষ পার্কে মঙ্গলবার চারতলা এই বহুতল পাশের একতলা বাড়ির ওপর হেলে পড়ে। শুক্রবার লোহর রড ঝালাই করে টান দেওয়া হয় বাড়িটিকে। এদিন সাপোর্ট দেওয়া হয় লোহার বিম দিয়ে। পুরসভা সূত্রে খবর, বাড়িটি পুরোপুরি ভাঙতে আরও কিছুদিন সময় লাগবে। এদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, "ওদের ঘরটা তো ভেঙে গেছে। সেই ভাঙা ঘর ঠিক করতে না পেরে, ও এখন ৯৯ নম্বর ওয়ার্ডে এসে মানুষকে কী জোড়া লাগাবে? এখানে তৃণমূল শক্তিশালী। এখানে ঘরে ঘরে গঙ্গাজল ছেটালেও আজকে এখানে একটা বিজেপি পাবে না। একটা বিজেপি কর্মীকে এসে প্রতিবাদ করতে দেখেছেন?''

ঘটনার প্রতিবাদে গতকাল বাঘাযতীন হাসপাতাল মোড় থেকে থিম পার্ক পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা। পরে, ৯৯ ওয়ার্ডের থিম পার্কের পাশের রাস্তায় সভা করেন শুভেন্দু অধিকারী। সভার পর ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। টাকা তোলার অভিযোগ করেন ৯৯ ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের পিএ-এর বিরুদ্ধে। বিরোধী দলনেতা বলেন, "এই অভিযোগ আছে ওঁর PA শঙ্করবাবু টাকা নেন সই করাতে। কাউন্সিলর নেন কিনা আমি জানি না। আমার কাছে প্রমাণ নেই। শঙ্করবাবু যে নেন, একাধিক অভিযোগ আছে আমার কাছে।'' 

ঘটনার প্রতিবাদে গতকাল নেতাজিনগর থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস।কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা কমিটি সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, "কাউন্সিলররা এখন ছোটখাটো ফিয়েট গাড়ি চড়েন না। এখন স্করপিও, ফরচুনার গাড়ি চড়ে। কোথা থেকে চড়ে? কাউন্সিলরদের মাইনে কত? কাউন্সিলররা বেআইনি বাড়ি নির্মাণ না করলে কাউন্সিলরের রাতের ঘুম হবে না।''

রাজনৈতিক তরজা তুঙ্গে। কিন্তু কবে মিলবে মাথা গোঁজার স্থায়ী ও নিরাপদ ঠিকানা? সেই প্রশ্নই উঁকি দিচ্ছে ভেঁঙে পড়া বহুতলের বাসিন্দাদের। কংগ্রেসের বক্তব্যের প্রেক্ষিতে মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা টোকেন প্রতিবাদ করতে হয়, না হলে ওদের (কংগ্রেস) অস্তিত্ব থাকবে না। এমনিই সারা বাংলা তো আছেই, ভারতেও (কংগ্রেস) হারিয়ে যাচ্ছে।''

আরও পড়ুন: Kolkata News: 'বাইকে করে এসে চোখে স্প্রে', খাস কলকাতায় কোটি টাকা 'ছিনতাই' ব্যবসায়ীর !

সেরা শিরোনাম

West Bengal News Live : চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget