এক্সপ্লোর

Baghajatin Fire Incident: ভোররাতে বাঘাযতীন মার্কেটে দাউদাউ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান, পুজোর মধ্যে সর্বস্বান্ত বহু ব্যবসায়ী

Baghajatin Fire Incident Update: পুজোয় ফের মর্মান্তিক অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতায়, ভোররাতে বাঘাযতীন মার্কেটে অগ্নিকাণ্ড

কলকাতা: পুজোয় ফের মর্মান্তিক অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতায়। ভোররাতে বাঘাযতীন মার্কেটে অগ্নিকাণ্ড। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন দোকানগুলিতে। মুহূর্তেই পুড়ে ছাই একাধিক দোকান। ভরা পুজোর মধ্যে রাতারাতি সর্বস্বান্ত বহু ব্যবসায়ী। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, প্রায় ৩ঘণ্টার চেষ্টায় দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন, দুর্গাপূজা নিয়ে 'অবমাননাকর মন্তব্য', মহম্মদ সেলিমের নামে থানায় দায়ের হল অভিযোগ

এর আগে, স্টিফেন কোর্ট থেকে, নন্দরাম মার্কেট, কলকাতার বুকে একের পর এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রাণ গেছে বহু, সাম্প্রতিককালে, তারাপীঠ থেকে নিউ মার্কেট অগ্নিকাণ্ডেও মৃত্যু এড়ানো যায়নি। সেসমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্ক দমকল। মূলত পুজোর আগে থেকেই এবার 'স্ক্যানারে' ছিল কলকাতার হাসপাতালগুলির অগ্নিবিধি।

গত শনিবার সকালে, কলকাতার EM বাইপাসের ধারে, একাধিক বেসরকারি হাসপাতালে অগ্নি-সুরক্ষা অভিযান চালায় দমকল। আগুন লাগলে কী করণীয়? কীভাবে, তা শনাক্ত করা হবে? প্রাথমিকভাবে, আগুন নিয়ন্ত্রণে আনা যাবে কীভাবে? খাদ্যসুরক্ষার পর পুজোর আগে এবার 'স্ক্যানারে'। কলকাতার হাসপাতালগুলির অগ্নিবিধি। গত শনিবার সকালে, কলকাতার EM বাইপাসের ধারে, একাধিক বেসরকারি হাসপাতালে চলে অগ্নি-সুরক্ষা অভিযান। সকাল ১১টা নাগাদ, আনন্দপুরের, ডিসান হাসপাতালে সরেজমিনে, পরিদর্শন করেন দমকলের আধিকারিকরা। প্রথমেই তাঁরা চলে যান গ্রাউন্ড ফ্লোরে।
 
কলকাতার মধ্যে, একমাত্র ডিসান হাসপাতালেই রয়েছে রুফটপ হেলিপ্যাড। মূলত, আপতকালীন পরিস্থিতিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে, রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া বা অন্য় কোথাও স্থানান্তর করার জন্য়ই এই ব্য়বস্থা। শনিবার, এই রুফটপেরও অগ্নিবিধি খতিয়ে দেখা হয়। এরপর, ফর্টিস হাসপাতালেও যায় দমকলের টিম। প্রত্যেক ফ্লোরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঘুরে দেখেন অফিসাররা। এই হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরেই মজুত করা রয়েছে নিজস্ব এলপিজি গ্যাস সিলিন্ডার। সেখানকার পরিস্থিতিও খতিয়ে দেখা হয়। এদিন, আলিপুরের কোঠারি হাসপাতালেও যায় দমকলের বিশেষ টিম। 

সম্প্রতি নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে এক শিশু-সহ ন'জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর পূর্বতন তৃণমূল সরকারকে দায়ী করেছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে ওই ঘটনার পর পাল্টা বর্তমান সরকারকেই কাঠগড়ায় তুলে দিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেছিলেন, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, সবাই মিলে ঢাকঢোল বাজাচ্ছেন। এটা তো একদিনে তৈরি আর হয়নি? যিনি বর্তমান মুখ্যমন্ত্রী , তিনি সাড়ে ৯ বছর তৃণমূলের মন্ত্রী ছিলেন। তিনি সারা কলকাতার সব জানতেন।' এরপরেই তৎকালীন বিরোধী দলনেতা প্রসঙ্গেও আক্রমণ করেন তিনি। তিনি বলেন, বিরোধী দলনেতা হিসেবে বলতেন, 'আমি সব জানি। কিন্তু কিছু করতে পারছি না। আমি বিরোধী দলনেতা'। আমরা বলেছিলাম, স্বাগত জানাই বাংলসার উন্নয়ন করুন।' 

Advertisement

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget