এক্সপ্লোর

Baguiati Murder Update : খুনের পর থেকে পুলিশের নাকের ডগায় থাকত সত্যেন্দ্র !

Satyendra Chowdhury : হাওড়া স্টেশনের উল্টোদিকে ট্র্যাভেলস অফিসে মুম্বইগামী ট্রেনের টিকিট কাটছিল সে।

কলকাতা : বাগুইআটির (Baguiati) দুই ছাত্র খুনে ধৃত সত্যেন্দ্র চৌধুরীকে (Satyendra Chowdhury) জেরায় চাঞ্চল্যকর তথ্য । খুনের পর থেকে পুলিশের নাকের ডগায় থাকত সে ! অন্য কোথাও নয়, হাওড়া স্টেশনেই রাত কাটাত সত্যেন্দ্র, এমনই জানা গেছে।

কীভাবে পাকড়াও ?

হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে । বিধাননগর কমিশনারেটের হাতে গ্রেফতার হয় সত্যেন্দ্র। হাওড়া স্টেশনের উল্টোদিকে ট্র্যাভেলস অফিসে মুম্বইগামী ট্রেনের টিকিট কাটছিল সে। সিআইডি সূত্রে খবর। হঠাৎ ট্র্যাভেলসের অফিস বিদ্যুৎহীন হয়ে যায়। টাকা না থাকায় টিকিট কাটার জন্য নিজের ফোন থেকে ফোন করে সত্যেন্দ্র। তারপরেই ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করা হয় সত্যেন্দ্রকে। তাকে হাতেনাতে পাকড়াও করে বিধাননগর পুলিশ ।

আরও পড়ুন ; ফুরিয়ে এসেছিল টাকা, বিভিন্ন নম্বর থেকে আত্মীয়দের ফোন, কীভাবে পুলিশের জালে সত্যেন্দ্র ?

সূত্রের খবর, তাকে জেরা করে জানা গেছে, হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটাত । টাকা দিয়ে ওয়েটিং রুম ভাড়া করে থাকত সত্যেন্দ্র। দিনের বেলায় আশেপাশেই ঘুরত, রাতে থাকত হাওড়া স্টেশনে। মুম্বই পালানোর ছক কষেছিল সে। পুলিশি জেরায় দাবি সত্যেন্দ্রর।

এদিকে গ্রেফতারির পরেও পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বাগুইআটি জোড়া খুনের (Baguiati Twin Murder) অভিযুক্ত। 'অতনুর থেকে নেওয়া বাইক কেনার ৫০ হাজার টাকা চাওয়ায় খুন। বারবার চাওয়ায় টাকা ফেরাতে না পারায় খুন অতনুকে। অতনুর সঙ্গে যাওয়ায় অভিষেককেও খুন।' জেরায় দাবি সত্যেন্দ্রর, দাবি পুলিশ সূত্রের।

যদিও সত্যেন্দ্রর দাবি মানতে নারাজ তদন্তকারী অফিসাররা। 'অতনুকে খুনে লক্ষাধিক টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করে সত্যেন্দ্র। ৫০ হাজার টাকার জন্য লক্ষাধিক টাকা কেন খরচ করবেন সত্যেন্দ্র ?' জানতে নিজেদের হেফাজতে নিয়ে আদালতে আবেদন করে পুলিশ। সত্যেন্দ্রকে ১৪ দিনের সিআইডি (CID) হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

এদিকে সত্যেন্দ্র চৌধুরীর গ্রেফতারির খবর পেয়ে বাগুইআটির নিহত ছাত্র অতনু দে’র পরিবার মৃত্যুদণ্ডের দাবি তোলে। কান্নায় ভেঙে পড়ে অতনুর মা ধৃত সত্যেন্দ্রর মৃত্যুদণ্ডের দাবি জানান। একই দাবি অতনুর বাবারও। শুক্রবার অতনুর বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কথা বলেন নিহত ছাত্রের বাবা-মায়ের সঙ্গে। পরে তিনি প্রশ্ন তোলেন, শাসকদলের চাপেই কি নিষ্ক্রিয় ছিল পুলিশ? পরে নিহত আর এক ছাত্র অভিষেক নস্করের বাড়িতেও যান অধীর চৌধুরী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget