এক্সপ্লোর

Bakkhali Murder : বকখালিতে বেড়াতে নিয়ে গিয়ে বান্ধবীকে খুন, মাটি খুঁড়ে উদ্ধার মহিলার দেহ

Bakkhali Woman Murder Case : বকখালিতে বেড়াতে নিয়ে গিয়ে বান্ধবীকে খুনের অভিযোগ। খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

দক্ষিণ ২৪ পরগনা : বকখালিতে বেড়াতে নিয়ে গিয়ে বান্ধবীকে খুনের অভিযোগ। খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। বালি খুঁড়ে উদ্ধার করা হয় দেহ। গ্রেফতার করা হয় যুবককে। অভিযুক্তের নাম জিয়ারুল সরদার।                                                                             
৩ সপ্তাহ আগে নিখোঁজ। বকখালির সমুদ্র সৈকতে বালি খুঁড়ে মহিলার দেহ উদ্ধার। এই ঘটনায় জিয়ারুল সরদার নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তাঁরই দেখানো পথে বকখালির হেনরি আইল্যান্ড সংলগ্ন সমুদ্র সৈকত থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ২৬ মে, হেনরি আইল্যান্ডে বেড়াতে যান জিয়ারুল সরদার ও ওই মহিলা। ওইদিন জিয়ারুল বাড়ি ফিরে গেলেও ওই মহিলা আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের তরফে বকুলতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে জিয়ারুল সরদারকে আটক করে পুলিশ। জেরায় আবিয়া বিবি নামে ওই মহিলাকে খুনের কথা স্বীকার করেন তিনি। এরপরই সমুদ্র সৈকত থেকে দেহ উদ্ধার করা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তি থেকে খুন, অনুমান পুলিশের।                        

স্থানীয় সূত্রে খবর, ঘুরতে আসেন এই প্রেমিক-প্রেমিকা। তারপরই আর খোঁজ পাওয়া যায়নি মহিলার। জেরার সময় অভিযুক্ত জিয়ারুল সরদার জানায়,  আবিয়া বিবিকে খুন করে সমুদ্রের ধারে একটি জঙ্গল এলাকায় মাটি খুঁড়ে পুঁতে দিয়েছেন। পুলিশ অভিযুক্তকে সেই জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি চালায়। তারপর দেহ উদ্ধার হয় মহিলার। পুলিশ সূত্রে খবর, শ্বাসরোধ করে খুন করতে পারে যুবক এবং খুনের পর মাটি খুঁড়ে পুঁতে দেয় মহিলাকে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে যুবককে। দেহ আজ ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সিম্পর্ক ছিল দুজনের মধ্যে। এর জেরেই হয়ত খুন হয়েছে। তবে খুনের পেছনে আসল সত্য কী, তা খতিয়ে দেখছে পুলিশ।                                                     

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget