এক্সপ্লোর

Bali Incident: পরিচয় থেকে প্রণয়, বালিতে পৌর চিকিৎসকের ফ্ল্যাটে প্রায়ই যাতায়াত প্রেমিকার, তারপর যা হল..

Howrah Doctor Murder Case : বালিতে ডাক্তার খুন নিয়ে তীব্র চাঞ্চল্য !

ভাস্কর ঘোষ,কলকাতা: বালিতে ডাক্তার খুন নিয়ে চাঞ্চল্য এলাকায়। ডাক্তারকে খুন করে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত  প্রেমিকা। বালিতে হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তাঁর প্রেমিকার বিরুদ্ধে।

আরও পড়ুন, “..এই কারণেই ৯২ শতাংশের উপরে ভোট পড়েছে”, দাবি কল্যাণের, SIR-র 'সুপ্রিম' শুনানিতে ট্রাইব্যুনালে আবেদনকারীদের নিয়ে যে জরুরি সওয়াল উঠে এল এবার…

 ডাক্তারের স্ত্রী বেশ কিছুদিন আগে তাঁকে ছেড়ে চলে যান, এরপরেই ওই মহিলা মাঝেমধ্যেই ডাক্তারবাবুর ফ্লাটে আসা-যাওয়া করত..

বালির জিটি রোডে বালি গঙ্গা অ্যাপার্টমেন্টের বাসিন্দা হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে বৃহস্পতিবার দুপুরে কাটারি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ তাঁর প্রেমিকার বিরুদ্ধে। খুনের পর থানায় এসে আত্মসমর্পণ করে খুনি। অবৈধ সম্পর্কের জেরেই কি এই খুন ? উঠেছে এই প্রশ্ন। জানা গেছে, যে ডিভোর্সের মামলা চলা ডাক্তারের স্ত্রী বেশ কিছুদিন আগে তাঁকে ছেড়ে চলে যান। পরবর্তীকালে ওই ডাক্তারের সঙ্গে ওই মহিলার পরিচয় ঘটে। পরিচয় থেকে প্রণয়। এরপর ওই মহিলা মাঝেমধ্যেই ডাক্তারবাবুর ফ্লাটে আসা-যাওয়া করত। অচিরেই দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। 

'বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস '

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ডাক্তার তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করেছিল বলে জানিয়েছে ধৃত মহিলা। কিন্তু তা না করায় ইদানিং দুজনের মধ্যে বিবাদ হতো। গত তিনদিন যাবৎ বিবাদ চরমে ওঠে।ধৃত মহিলার দাবি, বিপদের সময় একটি কাটারির পিছন দিয়ে ওই ডাক্তার তাঁকে আঘাত করে।  বারংবার আঘাতে আঘাতে সে আর নিজেকে সামলাতে না পেরে পৌর চিকিৎসকের হাত থেকে কাটারি ছিনিয়ে নিয়ে মাথায় আঘাত করে। তাতেই তার মৃত্যু হয় বলে জানা গেছে ।যদিও চিকিৎসককে ব্ল্যাকমেলিংয়ের সন্দেহ করছেন পরিবার।

অবৈধ সম্পর্কের জেরেই কি এই খুন ?

তবে এই বিষয়ে এখনও প্রকৃত সত্য সামনে আসেনি। মূলতই কী কারণে এই খুন করা হয়েছে, অভিযুক্তের দাবি সত্য কিনা, আশা করা যায় , তা দ্রুতই প্রকাশ্যে আসবে। ধৃত মহিলার নাম ফুলি ওরফে তপতী। আজ তাকে হাওড়া আদালতে পাঠানো হলে তিনদিনের পুলিশি হেফাজত হয়। প্রসঙ্গত, গত কয়েক বছরে সম্পর্কের টানাপোড়েনে কিংবা বিবাহ বর্হিভূত কারণে খুনের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে, উত্ত ২৪ পরগনার বসিরহাট, গোবরডাঙা, মালদা, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় এমন একধিক উদাহরণ গত কয়েক বছরে প্রকাশ্যে এসেছে।



 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget