এক্সপ্লোর

Babul Supriyo : ঝড়ের গতিতে এগোচ্ছেন , ' আগের দলের হয়ে ২ গোল করলে এখন ১০ গোল করব' বললেন বাবুল

Babul Supriyo takes huge lead : বালিগঞ্জে পঞ্চম রাউন্ডের গণনা শেষে ৮ হাজার ৪৯৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়

কলকাতা : ঝড়ের গতিতে এগোচ্ছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) । বালিগঞ্জে (Ballygunge) পঞ্চম রাউন্ডের গণনা শেষে ৮ হাজার ৪৯৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী (TMC) বাবুল সুপ্রিয় । অন্যদিকে বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে ৪ নম্বরে বিজেপি ! উল্লেখযোগ্যভাবে, বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে ২ নম্বরে বাম প্রার্থী।

 দিব্য খোশমেজাজে বাবুল
বিজেপি ছেড়ে তৃণমূলের হয়ে প্রথমবার ভোটের ময়দানে নেমেছেন বাবুল সুপ্রিয়। ভোটের দিন দিব্য খোশমেজাজে ছিলেন তিনি।  কখনও গেয়েছিলেন গান, কখনও আবার শিঙ্গাড়া, খাস্তা কচুরি দিয়ে সেরেছিলেন জলযোগ। দিনভর খোশমেজাজে দেখা গিয়েছিল বালিগঞ্জের তৃণমূল প্রার্থীকে। তিনি যে ফলের বিষয়ে আত্মবিশ্বাসী, তার একটা ছাপ ছিলই । 

' আমি বিশ্বস্ত সৈনিক '
ফলাফলের দিন সকালে গণনার সূচনাতেই বাবুলের ঘোড়া দৌড়তে শুরু করে। প্রথম রাউন্ডের শেষেই ২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে যান তিনি। তারপর লাফিয়ে লাফিয়ে বাড়ে তাঁর ব্যবধান। তখন আরও নিশ্চিন্ত শোনায় বাবুলকে। বলেন, আমি বিশ্বস্ত সৈনিক। আগের দলের হয়ে ২ গোল করলে এখন ১০ গোল করব। 

 

বছর শুরুতেই তীব্র তাপদাহ! বাইরে বেরোলে হাঁসফাস অবস্থা৷ কিন্তু, শনিবার সকাল থেকে এসব কিছুই বিন্দুমাত্র ছাপ ফেলেনি বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর হাবেভাবে। কারণ প্রথম থেকেই আত্মবিশ্বাসী তিনি। 

৯ মাস আগেই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে লড়ে হারতে হয়েছিল। এবার বালিগঞ্জে তৃণমূলের হয়ে লড়াই বাবুলের। ভোটের দিন বলেনছিলেন, মন্ত্রী থাকাকালীনও টালিগঞ্জ থেকে লড়েছি। আমি কি জানতাম না অরূপ বিশ্বাসকে হারানো মুশকিলই না নামুমকিন, তবু লড়াই করেছি ! 

  • অন্যদিকে, সকাল সাড়ে ১০ টার খবর অনুসারে, বালিগঞ্জে -
  •  সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল পেয়েছে ২১হাজার ২১৩টি ভোট
  •  সপ্তম রাউন্ডের শেষে বিজেপি পেয়েছে ১ হাজার ৮৮১টি ভোট
  •  সপ্তম রাউন্ডের শেষে সিপিএম পেয়েছে ১২ হাজার ৬০০ টি ভোট
  •  সপ্তম রাউন্ডের শেষে কংগ্রেস পেয়েছে ৩ হাজার ২৬৭টি ভোট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget