এক্সপ্লোর

Train Service Resume: ব্যান্ডেলে চালু হল ট্রেন চলাচল, অফিস টাইমে তবুও চূড়ান্ত হয়রানির ছবি

যদিও আজ সকালেও অফিসযাত্রীরা চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েন। কেউ কেউ হুগলি থেকে হেঁটে আসেন চুঁচুড়ায়। ট্রেনে প্রচণ্ড ভিড় তো বটেই। ভিড় ছিল অন্যান্য পরিবহণেও।  

ব্যান্ডেল: ৭২ ঘণ্টার আগেই ব্যান্ডেলে (Bandel) চালু হল ট্রেন চলাচল (Train Service)। রেল সূত্রে খবর, আজ সকাল ৮টা ৪০ নাগাদ হাওড়া (Howrah) থেকে ব্যান্ডেলের উদ্দেশে ট্রেন ছাড়ে। আজ দুপুর ৩টে নাগাদ ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল। তবে তার কয়েক ঘণ্টা আগেই চালু হল ট্রেন।  যদিও আজ সকালেও অফিসযাত্রীরা চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েন। কেউ কেউ হুগলি থেকে হেঁটে আসেন চুঁচুড়ায়। ট্রেনে প্রচণ্ড ভিড় তো বটেই। ভিড় ছিল অন্যান্য পরিবহণেও। 

সিগনালিং ব্যবস্থাকে উন্নত করা ও থার্ড লাইনের কাজের জন্য ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। ব্য়স্ত লাইন হওয়ার কারণে দ্বিতীয় দিনেই ভোগান্তির শিকার হন যাত্রীরা। আপাতত চুঁচুড়া থেকে হাওড়ার মধ্যে স্পেশাল ট্রেন চলাচল করছে। যাত্রীদের অভিযোগ, প্রায় একঘণ্টা অন্তর ট্রেন আসছে। পাশাপাশি, ট্রেনের সংখ্যা কম হওয়ায় কামরায় ভিড় উপচে পড়ছে। ফেরা নিয়ে চিন্তা ছিল আরও বেশি। 

অন্যদিকে, ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়ে ফেরি সার্ভিসে। সেখানেও ভিড় উপচে পড়ে। অবস্থা এমন দাঁড়ায় যে, সাইকেল অথবা গাড়ি রাখার জায়গা অমিল হয়ে যায়। তবে অসুবিধা সত্ত্বেও রেলের আধুনিকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানান যাত্রীরা।

নবদ্বীপ স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরির জন্য গতকাল কাটোয়া-ব্যান্ডেল রুটে ৫ জোড়া স্পেশাল ট্রেন বাতিল করে পূর্ব রেল। ট্রেন বন্ধের কথা জানা না থাকায় ভোগান্তির শিকার হন বহু যাত্রী। মালদা, মুর্শিদাবাদ থেকে যাত্রীরা এসেছেন হাওড়া যাওয়ার উদ্দেশে। কাটোয়া থেকে ত্রিবেণী যাওয়ার ট্রেন বন্ধ থাকায় অপেক্ষা ছাড়া গতি নেই যাত্রীদের। অন্যদিকে কালনা স্টেশনেও একই ছবি। সমস্যায় পড়তে হয় বহু যাত্রীকে। 

পূর্ব রেল আগেই ঘোষণা করেছিল, গতকাল ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত কাটোয়ার ওপর দিয়ে কোনও ট্রেন যাবে না। দুপুর ৩টের আগে ত্রিবেণী থেকে কোনও ট্রেন কাটোয়ায় ঢুকবে না। রবিবার কাটোয়া-ব্যান্ডেল রুটে প্রথম ট্রেন চলবে দুপুর ১টায়। ত্রিবেণী থেকে কাটোয়া লোকাল ছাড়বে দুপুর ৩টে ১০-এ। সোমবার দুপুর ৩টের পর থেকে কাটোয়া-ব্যান্ডেল লাইনে রেলের পুরনো সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget