এক্সপ্লোর

Bangladesh News: হাসিনার বিরুদ্ধে মামলার রায়দান আজ ! বাংলাদেশের দিকে দিকে বিস্ফোরণ

Hasina verdict:  পুলিশ ইতিমধ্যেই আওয়ামী লীগের  বহু কর্মীকে গ্রেফতার করেছে। বর্তমানে এই দলটির রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। 

শেখ হাসিনাকে নিয়ে বড় রায় আজ।  তার আগের রাতেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় বাংলাদেশে। রবিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বাড়ির কাছে একটি ককটেল বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হয়েছে ঢাকায় জাতীয় নাগরিক পার্টির দফতরের সামনেও। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ বাংলাদেশের জলসম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানেরবাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের দাবি, এক দল দুষ্কৃতী 
এই হামলা চালিয়ে পালিয়ে যায়। 

আজ বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়দান। সাজা ঘোষণা করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। দিকে দিকে আওয়ামী লিগের বিক্ষোভে চলছে অশান্তি।  রবিবার থেকে ২ দিন ধরে বাংলাদেশ জুড়ে ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। সোমবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় 'সংঘটিত মানবতাবিরোধী অপরাধে' শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণা পর্ব সরাসরি সম্প্রচার করা হবে। প্রথম আলো সূত্রে খবর, ওই কর্মসূচি ঘিরে গত ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চলছে আওয়ামী লিগের বিক্ষোভ-অশান্তি। বাসে-ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। জায়গায় জায়গায়  ককটেল বোমা মারা হয়। শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল বোমা ফাটানোর ঘটনা ঘটেছে। ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।  পুলিশ ইতিমধ্যেই আওয়ামী লীগের  বহু কর্মীকে গ্রেফতার করেছে। বর্তমানে এই দলটির রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম সাজ্জাত আলি রবিবার রাতে বলেন, “আমি ওয়্যারলেসের মাধ্যমে বলেছি যে, যে কেউ বাসে আগুন ধরিয়ে দেবে অথবা হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করবে তাকে গুলি করা উচিত। আমাদের আইনে এই ক্ষমতা স্পষ্টভাবে দেওয়া আছে।” ১০ নভেম্বরের পর থেকে ঢাকায় বেশ কয়েকটি হামলা হয়েছে। মীরপুরে ইউনূস-প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সদর দফতরের  প্রবেশপথে ককটেল বোমা বিস্ফোরণ ঘটে। আধিকারিকরা  জানিয়েছেন, ব্যাঙ্কের বেশ কয়েকটি শাখায় সমন্বিত পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।  

রবিবার গভীর রাতে, বাংলাদেশের মাদারিপুরে মশাল মিছিলের আয়োজন করে নিষিদ্ধ বলে ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলিগ। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, পুলিশের উপস্থিতিতে পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। শুরু হয় ধরপাকড়। 

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, রবিবার রাতে, তিতুমির কলেজের মেন গেট ও আমতলি মোড় এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে থাকা বাসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

হাসিনার বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগে মামলা হয়েছে , দেখে নেওয়া যাক। শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যে অভিযোগ। প্রথমত উস্কানিমূলক বক্তব্য রাখা, দ্বিতীয়ত হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের প্রাণে মারার নির্দেশ। তৃতীয়ত, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সইদকে গুলি করে হত্যার চতুর্থত , রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যার নির্দেশ এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করার নির্দেশ। 

 

সেরা শিরোনাম

Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: “বাজার দর নেমে গেলে, আমরা আপনাদের ভর্তুকি দেব'', হুগলির পুরশুড়ায় গিয়ে আলুচাষীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
“বাজার দর নেমে গেলে, আমরা আপনাদের ভর্তুকি দেব'', হুগলির পুরশুড়ায় গিয়ে আলুচাষীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Humayun Kabir:
Indranil Sen Arrested:
Kolkata Medical College: চুম্বকের সাহায্য়ে শিশুর পেট থেকে বের করা হল চুম্বক
Tapas Roy:
Municipal Election: কবে হবে পুরভোট? ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কমিশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget