এক্সপ্লোর

Kunal On Bangladesh:বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, কলকাতায় প্রতিবাদ মিছিল ঘিরে বিস্ফোরক কুণাল, 'রাজনৈতিক ফায়দা তুলছে BJP..'

Kunal On Bangladesh Violence Chinmay Krishna Arrested: আজ কলকাতায় সনাতনী সমাজের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, কুণালের নিশানায় গেরুয়া শিবির, কী বললেন শাসক নেতা ?

কলকাতা: বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি (Chinmay Krishna Arrested) ঘিরে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh Violence)। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব বঙ্গীয় হিন্দু জাগরণ। হিন্দু সন্ন্যাসীর মুক্তির দাবিতে, কলকাতায় গর্জে ওঠে সনাতনী সমাজ। এদিকে আজ কলকাতায় সনাতনী সমাজের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিকে এই প্রতিবাদ মিছিলের মাঝেই বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)।

কুণাল ঘোষ বলেন, আজকে বাংলাদেশ বিষয়টা নিয়ে, সংগঠনের নামে মিছিল করা হল, এটা পুরো বিজেপি বা তাঁদের সমর্থকদের, একটা বিশৃঙ্খল মিছিল। এটা মূল বিষয়টাকে লঘু করে দিচ্ছে। মিছিলে কয়েকজন সাধু-সন্ন্যাসী রয়েছে মিছিলে। আর বাকি হচ্ছে, ওই ফেট্টি ধরে, হইচই করে যাওয়া। 'সন্ন্যাসীদের মিছিল থেকে জুতো মারো তালে তালে, এই স্লোগান কখনও উঠছে পারে ?!' এ হতে পারে কখনও ? হয় না। পুলিশের দিকে এগিয়ে ইট পাটকেল ছোঁড়া, কখনও ব্যারিকেড ভাঙার চেষ্টা করা। এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী, তাঁরা কখনও একাজ করতে পারেন না। বিজেপি আজকে যেটা করেছে, তাতে আরও বোঝা যাচ্ছে, বাংলাদেশের এই অনভিপ্রেত, দুভার্গ্যজনক ঘটনাকে নিয়ে তাঁরা রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে। তাতে সমস্যাটা কী হচ্ছে  ? এই রাজনৈতিক ফায়দা তুলতে নেমে, তারা মূল ইস্যুটার গুরুত্বটাকে লঘু করে দিচ্ছে।'

প্রসঙ্গত, বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুলেছেন ফিরহাদ হাকিম এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ফিরহাদ হাকিম বলেন, 'বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। বাংলাদেশ আমাদেরই মতোন। তাঁরা আমারই একটা বাংলার অংশ।  আমরা চিরকালই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। বাংলাদেশে এর আগে যে সরকার ছিল,  ধর্ম নিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল।  ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতো অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়।  এখন যা হচ্ছে, এটা অত্যন্ত উদ্বেগের। যদিও পররাষ্ট্র নীতি নিয়ে আমরা কথা বলি না। সাধারণত এটা নিয়ে ভারত সরকার বলে। আমাদের অত্যন্ত কষ্ট হয়, যখন দেখি যে, ওখানকার মানুষ সাফার করছে।'

আরও পড়ুন, বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, কলকাতায় প্রতিবাদ মিছিলে উত্তেজনা

অপরদিকে, মুখ্যমন্ত্রী বলেন,' অন্য দেশে যদি কোনও ধর্মের মানুষের ওপর অত্যাচার হয়, তা আমরা মেনে নিতে পারি না। এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দু'বার কথা বলেছি। বাংলাদেশ একটা ভিন্ন দেশ। এটা ভারত সরকারের এক্তিয়ারে পড়ে। আমাদের এক্তিয়ারে নয়। অন্য দেশের বিষয় হলে কেন্দ্র এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে, তার সঙ্গে আমরা একমত। আমরা বাংলাদেশের ঘটনার নিন্দা করি।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী

ভিডিও

TMC News: 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে এবার ঋতব্রত-শিবিরে রাজারহাটের তাপস চট্টোপাধ্যায়
Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget