এক্সপ্লোর

Bangladeshi Arrest From Kolkata : সেলিম থেকে রবি, জাল পরিচয়পত্র বানিয়ে দিব্য বসবাস, পার্কস্ট্রিট থেকে গ্রেফতার প্রাক্তন BNP নেতা

BNP Leader Arrested : ধৃতের আসল নাম সেলিম মাতব্বর। রবি শর্মা পরিচয়ে থাকতেন কলকাতায়। বাংলাদেশের মাদারিপুরের বিএনপি নেতা ছিলেন।

কলকাতা : বাংলাদেশে ( Bangladesh ) উত্তপ্ত পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দুরা বিপন্ন। ধর্মস্থানে হানা দুষ্কৃতীদের। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে কোর্টে ধাক্কা খেয়েও চাপ বাড়াচ্ছে কট্টরপন্থীরা। ইসকনের সঙ্গে যুক্তদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি (BNP )  নেতা।

পুলিশ সূত্রে খবর, এদেশে এসে নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ, পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে অভিযান চালিয়ে পার্কস্ট্রিটের হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।  ধৃতের আসল নাম সেলিম মাতব্বর। তিনি বাংলাদেশের মাদারিপুরের বিএনপি নেতা ছিলেন।

গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট এবং একটি আধার কার্ড পাওয়া যায়। তাতে তাঁর নাম রবি শর্মা হিসেবে লেখা রয়েছে। পুলিশ সূত্রে খবর, জেরায় তিনি দাবি করেছেন, আওয়ামি লীগের সঙ্গে ঝামেলায় ২ বছর আগে এই দেশে চলে আসেন তিনি। তারপরই নাম ভাঁড়িয়ে তৈরি করেন পাসপোর্ট এবং আধার কার্ড। পার্কস্ট্রিটের এই হোটেলে থেকে সেখানেই কাজ করতেন তিনি। 

১৮ তারিখ কর্ণাটকের চিত্রদুর্গ থেকে ৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। সেখানেও মিলেছিল বাংলার যোগ। কর্ণাটক পুলিশের দাবি, ধৃতরা বাংলাদেশের বাসিন্দা। এ দেশে থাকতে কয়েকবছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ঢোকে। এরপর কলকাতায় ঘাঁটি গাড়েন তাঁরা। জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করে দেশের নানা শহরে কাজের জন্য ঘুরে বেড়িয়েছে ৬ জন বাংলাদেশি।

কিছুদিন আগে কাজের খোঁজে কর্ণাটকের চিত্রদুর্গে আসে। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড, ব্যাঙ্কের পাসবুক এবং একটি পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে কর্ণাটক পুলিশ। জীবিকার আড়ালে অনুপ্রবেশকারীদের অন্য উদ্দেশ্য ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।  

দেখা যাচ্ছে দুটি ক্ষেত্রেই বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এ রাজ্যে আসে অনুপ্রবেশকারীরা। এখানে এসে দিব্য বানিয়ে নেয় জাল পরিচয়পত্র। তারপর এ দেশে থেকে যাচ্ছে বহাল তবিয়তে। বর্তমান পরিস্থিতিতে এই ঘটনাগুলিই ভাবাচ্ছে এ দেশের মানুষদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                  

আরও পড়ুন, ওপারে হামলা, এবার এপারে হাসপাতালে বাংলাদেশিদের 'No-Entry' ! 'বাংলাদেশিদের রোগীদের ভর্তি নয়..'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget