এক্সপ্লোর

Bankura: আরপিএফের তৎপরতায় মৃত্যুর হাত থেকে বাঁচলেন ২ ট্রেন যাত্রী

Bankura News: পরে ট্রেনটির গার্ডের সাথে যোগাযোগ করে ট্রেন থামিয়ে ওই ট্রেনেই ফের বৃদ্ধা ও তাঁর ছেলেকে তুলে দেন আর পি এফ এর ওই মহিলা কনস্টেবল। মহিলা কনস্টেবলের এই উদ্যোগের প্রশংসা করেছে রেল কর্তৃপক্ষ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আর পি এফ এর তৎপরতায় প্রাণে বাঁচলেন ৬৮ বছরের এক বৃদ্ধা ও তাঁর ছেলে। গতকাল সন্ধেয় জয়নগর পুরী এক্সপ্রেসে চাপার সময় আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক বৃদ্ধা ও তাঁর ছেলে। দুজনেরই শরীর ঢুকে যায় চলন্ত ট্রেন ও প্লাটফর্মের মাঝের ফাঁকা অংশে। বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে ছুটে যান প্লাটফর্মে আর পি এফ এর  কর্তব্যরত মহিলা কনস্টেবল কে তেজা। ওই মহিলা কনস্টেবল অতি তৎপরতার সঙ্গে বৃদ্ধা ও তাঁর ছেলেকে টেনে তুলে তাঁদের প্রাণ বাঁচান। পরে ট্রেনটির গার্ডের সাথে যোগাযোগ করে ট্রেন থামিয়ে ওই ট্রেনেই ফের বৃদ্ধা ও তাঁর ছেলেকে তুলে দেন আর পি এফ এর ওই মহিলা কনস্টেবল। মহিলা কনস্টেবলের এই উদ্যোগের প্রশংসা করেছে রেল কর্তৃপক্ষ।

কিছুদিন আগে ব্যান্ডেলেও এমন ঘটনার সাক্ষী ছিল সবাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল ঘটনার দিন ভোর পাঁচটা দশে ব্যান্ডেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ডাউন ব্যান্ডেল - হাওড়া লোকাল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। নির্দিষ্ট সময়েই ট্রেন ছাড়ে। কিন্তু ট্রেন ছাড়তেই দেখা যায় দুই মহিলা যাত্রী দৌড়ে এসে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। দুই মহিলা যাত্রীরই বয়স পঞ্চাশের কাছাকাছি। একেবারে ভোরের ট্রেন হওয়ায় সেই সময় ট্রেনেও যাত্রী কম ছিল। প্ল্যাটফর্মেও হাতে গোনা কয়েকজন যাত্রী ছিলেন। তাঁরা জানাচ্ছেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে টাল সামলাতে পারেননি ওই দুই মহিলা যাত্রী। আর তারপরই টাল সামলাতে না পেরে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল তাঁদের। কোনওক্রমে ট্রেনের দরজার হাতল ধরে ফেলেন। কিন্তু তারপর দেখা যায় ট্রেনের দরজার লোহার রড ধরে তাঁরা চলন্ত ট্রেনের সঙ্গে এগিয়ে চলেছেন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা এবং প্ল্যাটফর্মে থাকা গুটিকয়েক যাত্রী।

আরও পড়ুন: ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, দাবি জানিয়ে বিক্ষোভ লাভপুরে

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

Indranil Sen Arrested: ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত ইন্দ্রনীল সেনের | ABP Ananda
Kali Puja 2026: কালীপুজোর আগে তারাপীঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় | Tarapith Temple | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নতুন করে উত্তেজনা
Kali Puja 2026: দমদম মিলন সঙ্ঘের এবছরের থিম 'মাটির গল্প অল্প অল্প' | Alok Ananda | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget