এক্সপ্লোর

Bankura: বাঁকুড়ায় বেপরোয়া অ্য়াম্বুলেন্সের ধাক্কায় প্রাণ হারাল নবম শ্রেণির এক ছাত্র

Bankura Accident News: সেই সময় সোনামুখি থেকে বেলিয়াতোড়গামী একটি অ্যাম্বুলেন্স বেপরােয়া ভাবে এসে সাগরের সাইকেলে ধাক্কা মারে। এরপরই ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছিল সেই নবম শ্রেণির ছাত্র।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বেহালায় একরত্তি স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক স্কুল ছাত্র। অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। মৃতের নাম সাগর মণ্ডল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। সূত্রের খবর, বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বড়কুড়া স্কুলের নবম শ্রেণীর ছাত্র সাগর মন্ডল, এদিন স্কুলের ছুটির পর সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লাগে তার। গুরুতর আহত হয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে আনা হয়। পরে বাঁকুড়া মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসকরা সেই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে যে, স্কুল ছুটির পর বাঁকুড়া সোনামুখি রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিল সাগর। সেই সময় সোনামুখি থেকে বেলিয়াতোড়গামী একটি অ্যাম্বুলেন্স বেপরােয়া ভাবে এসে সাগরের সাইকেলে ধাক্কা মারে। এরপরই ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছিল সেই নবম শ্রেণির ছাত্র।

২ দিন আগেই পশ্চিম বর্ধমানে লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক যুবকের। জানা গিয়েছিল যে, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সেই যুবক। উল্টোদিক থেকে এসে ধাক্কা বালি বোঝাই লরির। তাতে বেঘোরে মৃত্যু হয় সেই যুবকের। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল অন্ডালে। ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় যানজটের ফলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (Andal Road Accident)

পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত শঙ্করপুরের খোলামুখ খনির কাছে এই দুর্ঘটনা ঘটে। গত বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। নিহত যুবককে শুভম রাম বলে শনাক্ত করা হিয়েছে। তিনি হরিপুরের ছাইগাদা পাড়ার বাসিন্দা। বালি ভর্তি লরি এসে তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২৪-এর ওই যুবক শীতলপুর থেকে সিদুলির দিকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন। খোলামুখ খনির কাছে পৌঁছলে উল্টো দিক থেকে দুরন্ত গতিতে ছুটে আসা বালিভর্তি একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। অন্ডাল থানার অন্তর্গত বনবহাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর দেহ উদ্ধার করে এবং সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

সেরা শিরোনাম

Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget