এক্সপ্লোর

Bankura News: চার দিন ধরে নিখোঁজ, কারখানা শ্রমিকের দেহ মিলল পরিত্যক্ত কুয়োয়, দোলের সকালে চাঞ্চল্য বড়জোড়ায়

Bankura News: ফোনের টাওয়ার ধরে তাঁর অবস্থান জানার চেষ্টা শুরু হয়। শেষ মেশ শুক্রবার একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে থেকে শরতের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া:  টানা চার দিন ধরে নিখোঁজ ছিলেন। শেষে কুয়োর মধ্যে মিলল মৃতদেহ (Deadbody Recovered)। বাঁকুড়ায় (Bankura News) কারখানা শ্রমিকের মৃত্যুতে রহস্য। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ওই ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে বলে দাবি তাঁদের। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

বাঁকুড়ার বড়জোড়া থানার (Barjora News) অন্তর্গত শুশুনিয়া গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম শরৎ ঘোষ। পেশায় বেসরকার কারখানার কর্মী (Factory Worker) ছিলেন তিনি। গত ১৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন শরৎ। কোথাও খোঁজ না পেয়ে বড়জোড়া থানায় তিনি নিখোঁজ বলে ডায়েরিও করে পরিবার।

সেই অনুযায়ী তদন্ত শুরু করে বড়জোড়া থানার পুলিশ। ফোনের টাওয়ার ধরে তাঁর অবস্থান জানার চেষ্টা শুরু হয়। শেষ মেশ শুক্রবার একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে থেকে শরতের মৃতদেহ উদ্ধার করা হয়। দোলের দিন এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: Kolkata News: বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে অশান্তি, চলল গুলি, দোলের দিন রিজেন্ট পার্কে মৃত্যু ব্য়বসায়ীর

পারিবারিক সম্পত্তির বিবাদের জেরে শরৎকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে তারা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দিন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ছেলেটির বাবা আমাকে তার নিঁখোজ হয়ে যাওয়ার কথা জানালে, স্থানীয় থানাকে জানিয়ে তার খোঁজ-খবরের ব্যাবস্থা করা হয়।  ঘটনাটি খুবই দুঃখজনক। কড়া শাস্তি হোক। এই খুনের নেপথ্যে পারিবারিক সম্পত্তির বিবাদ নাকি ব্যক্তিগত শত্রুতা, গোটা বিষয়টি খতিয়ে দেখছে বড়জোড়া থানার পুলিশ।”

সেরা শিরোনাম

Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
Hospital Vandalized: নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে
নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে

ভিডিও

Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget