এক্সপ্লোর

GI Tagged Mecha Sandesh: রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'

Mecha Sandesh: দীর্ঘদিনের অপেক্ষা ও চেষ্টার পরে এই জিআই স্বীকৃতি মেলায় অত্যন্ত খুশি বেলিয়াতোড়ের মেচা সন্দেশ প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: প্রতিটি কামড়ে যেন স্বাদের জাদু। বহু মানুষের মন ভাল করা মিষ্টি মেচা সন্দেশ (Mecha Sandesh)। আর মেচা সন্দেশের প্রসঙ্গ উঠলেই বেলিয়াতোড়ের (Beliatore) কথা আসবে না, তাও আবার হয় নাকি! শিল্পী যামিনী রায়ের জন্মস্থান বেলিয়াতোড়। এই বেলিয়াতোড় বহুদিন ধরেই সেখানকার অনন্য স্বাদের মেচা সন্দেশের জন্য বিখ্যাত। এবার জিআই স্বীকৃতি (GI Tag) পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের এই মেচা সন্দেশ। 

দীর্ঘদিনের অপেক্ষা ও চেষ্টার পরে এই জিআই স্বীকৃতি মেলায় অত্যন্ত খুশি বেলিয়াতোড়ের মেচা সন্দেশ প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা। তাঁরা জানাচ্ছেন, ২০২২ সালে বেলিয়াতোড় মেচা সন্দেশ ব্যবসায়ী সমিতি জিআই-এর জন্য আবেদন করেছিল। অবশেষে তাঁদের আবেদন গ্রাহ্য হয়েছে।

মেচা তৈরির কারিগর ও বিক্রেতাদের কথায়, এই মিষ্টি বানানোর প্রক্রিয়া বেশ দীর্ঘ। ছোলা বা মটরের বেসন থেকে প্রথমে গাঠিয়া তৈরি করা হয়। এরপর সেই গাঠিয়া গুঁড়ো করে নিয়ে হয়। তারপর তাতে চিনি, ঘি, ক্ষীর, কাজু, পেস্তা ব্যবহার করে মেচা সন্দেশ তৈরি হয়। মেচা সন্দেশ বিক্রেতাদের কথায়, বাঁকুড়া, বেলিয়াতোড় ও আশপাশের নানা জায়গা তো বটেই, কলকাতা থেকেও অনেকে মেচা সন্দেশের খোঁজে বেলিয়াতোড়ে যান। সেখানকার এই বিখ্যাত সন্দেশ বিদেশেও অনেক ক্রেতা মাঝে মাঝেই নিয়ে যান। 

জিআই স্বীকৃতি পাওয়ার ফলে মেচা সন্দেশের চাহিদা আরও বাড়বে, এমনটাই মনে করছেন বিক্রেতা থেকে শুরু করে বেলিয়াতোড়বাসীরাও। জিআই ট্যাগ পাওয়ার ফলে মেচা সন্দেশের ঐতিহ্য যেমন সংরক্ষিত হবে, পাশাপাশি দেশ-বিদেশে এর পরিচিতি ও বাজার আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনাও তৈরি হল। 

একখানা মেচা সন্দেশ খেলেই নাকি অনেকক্ষণ পেট ভরা থাকে। বড়দের তো বটেই, বাচ্চাদেরও এই মিষ্টি তাই নাকি বেশ পছন্দের। ১-২ বছরের বাচ্চারাও সঠিক মেচা সন্দেশ যদি খায়, তা হলে নাকি তাদের পেটের সমস্যা হয় না। এমনটাই বলছেন বেলিয়াতোড়ের রামকৃষ্ণ মিশনের শিক্ষক সঞ্জয় ধোঁওয়া। তিনি আরও বলেন, 'বেলিয়াতোড়ের মেচা যে না খেয়েছে, সে এই পৃথিবীতে অনেক কিছুই মিস করেছে।'

উল্লেখ্য, সম্প্রতি মালদার আশাপুরের বেগুনও পেয়েছে জিআই স্বীকৃতি। মালদার আমের খ্যাতি জগৎজোড়া। বহু আগেই মালদার সুস্বাদু আম জিআই তকমা পেয়েছে। আর গত বছর মালদার নিস্তারি সিল্কও জিআই স্বীকৃতি পেয়েছে। এবার এই তালিকায় নবতম সংযোজন হল মালদার আশাপুরের বেগুন।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget