Mallickbazar Fire | মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : শহরে ফের অগ্নিকাণ্ড । মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন । মল্লিকবাজারের কাপড়ের গুদামে আগুন লাগে । ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন । ঘন জনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ড । আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল।
আরও খবর...
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর শ্য়ালককে তলব
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর শ্য়ালককে তলব। সকাল ১১টায় তাঁকে তলব করেছে CBI. কয়েকদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায়, প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজিত বসুকে জেরা করে CBI. পুরসভায় নিয়োগের ক্ষেত্রে, বেশ কিছু অনিয়ম হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। সেই মামলাতেই এবার CBI রেডারে প্রাক্তন দমকলমন্ত্রীর শ্যালক।
আরও খবর...
ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ ৪০ জনের বিরুদ্ধে দুর্নীতি থেকে যৌন হেনস্থার অভিযোগ, তলব ১১ আধিকারিককে, হাজিরা সাত জনের
ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ ৪০ জনের বিরুদ্ধে দুর্নীতি থেকে যৌন হেনস্থার অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশনের দফতরে তলব অভিযুক্ত ১১ সরকারি আধিকারিককে । কমিশনের দফতরে হাজিরা ৭ সরকারি আধিকারিকের। যাঁরা হাজিরা দিয়েছেন, তাঁরা সবাই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিক।





















