এক্সপ্লোর

Birbhum News: বিজেপিতে আরও ভাঙন,,অনুব্রত বললেন,  ‘বিরোধী তো কেউ নেই..পুরভোট...’ 

Birbhum Political News: নতুন কমিটি নিয়ে বিদ্রোহের আবহেই বীরভূমে আরও ভাঙল বিজেপি। পরপর দু’দিন খয়রাশোল ও রামপুরহাটে গেরুয়া শিবির থেকে তৃণমূলে যোগ দিলেন বহু নেতা-কর্মী।

 

আবীর ইসলাম ও নান্টু পাল, বীরভূম: বীরভূমে (Birbhum) বিজেপিতে (BJP) ফের ভাঙন। খয়রাশোল ও রামপুরহাটের (Khoyrasol, Rampurhat) গেরুয়া শিবিরের একাধিক নেতা যোগ দিলেন তৃণমূলে (TMC)। শাসকদলের দাবি, উন্নয়নের শরিক হতেই দল বদলেছেন তাঁরা। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব।

নতুন কমিটি নিয়ে বিদ্রোহের আবহেই বীরভূমে আরও ভাঙল বিজেপি। পরপর দু’দিন খয়রাশোল ও রামপুরহাটে গেরুয়া শিবির থেকে তৃণমূলে যোগ দিলেন বহু নেতা-কর্মী।

শনিবার সন্ধেয় খয়রাশোল ব্লকের বিজেপির এ মণ্ডলের সভাপতি নীলমাধব চৌধুরী, ব্লক কিষাণ মোর্চার সভাপতি বাবুলাল বাগদি-সহ একাধিক নেতা-কর্মী দলবদল করলেন।

বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে শিবির পাল্টালেন তাঁরা। শাসক দলের দাবি, গেরুয়া ব্রিগেডের প্রায় আড়াই হাজার নেতা-কর্মী তাদের দলে এসেছেন।

তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতা নীলমাধব চৌধুরী বলেছেন, রাজ্যের উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা। অনুব্রত বলেছেন, বিরোধী তো কিছু নেই, সাজিয়ে-গুছিয়ে পুরভোট করব।

যদিও জেলা বিজেপি নেতৃত্বের দাবি, দলত্যাগীরা কয়লা পাচারের সঙ্গে জড়িত। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেছেন,  তৃণমূলে যোগদানকারীরা অনেক আগেই বিজেপি থেকে বহিষ্কৃত, দল বিরোধী কাজ করার জন্যই আগে থেকে বাদ দিয়েছিলাম, যারা তৃণমূলে যোগদান করলো, এরা সবাই কয়লা পাচারের সঙ্গে যুক্ত।

খয়রাশোলের রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে ফের পদ্ম-শিবিরে ভাঙন ধরল।পুরভোটের আগে রামপুরহাটে শহরের ৫ ও ৭ নম্বর ওয়ার্ড থেকে প্রায় ১০০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন।এর আগে গত রবিবার দুবরাজপুর ও বোলপুরেও একাধিক বিজেপিতে নেতা তৃণমূলে নাম যোগ দেন। বিজেপির যুব মোর্চার রামপুরহাট শহরের সহ সভাপতি নিত্য কালি মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাঁর হাতে পতাকা তুলে দিয়েছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিষ বন্দোপাধ্যায়। দলীয় কার্যালয়ে যোগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্রাচার্য, রামপুরহাট শহরে তৃণমূলের সভাপতি সোমেন ভকত সহ নেতৃত্ববৃন্দ।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Bolpur: প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget