এক্সপ্লোর

BJP News: ‘পশ্চিমবঙ্গে এখন রামরাজত্ব, আগামী ৫০ বছর চলবে’, বাঁকুড়ায় খোল-করতাল নিয়ে জয় উদযাপন বিজেপি-র

Bankura News: বুকে ভগবান রামের ছবি। খোল-করতাল সহকারে কীর্তন। বাঁকুড়ায় বাড়ি বাড়ি মিষ্টি বিলি বিজেপি-র।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দীর্ঘ প্রচেষ্টার পর পদ্ম ফুটেছে পশ্চিমবঙ্গে। একেবারে ২০৭টি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় বিজেপি। আর তাতেই ‘রামনামে’ জোর দিচ্ছে গেরুয়া শিবির। বাঁকুড়ায় বাড়ি বাড়ি গিয়ে ‘রামরাজ্য’ প্রতিষ্ঠার বার্তা দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। রামকে নিয়ে ভাবনা-চিন্তায় আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষকে। বিজেপি নেতৃত্ব জানালেন, পশ্চিমবঙ্গে রামরাজত্বের প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। আগামী ৫০ বছর চলবে। (Bankura News)

গোটা রাজ্যের মতো বাঁকুড়াতেও বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। বাঁকুড়া জেলার ১২টি আসনেই জয়লাভ করেছে তারা। রাজ্যে বিজেপি-র সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর তাতে উচ্ছ্বসিত জেলার বিজেপি নেতৃত্ব। ১ নম্বর ব্লকের বিজেপি-র নেতা-কর্মীরা সব বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। (BJP News)

আরও পড়ুন: ফের মহামারির প্রকোপ? ইবোলার প্রকোপে হু হু করে বাড়ছে মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা করল WHO

তবে খালি হাতে নয়, রামচন্দ্রের ছবি এবং মিষ্টির ঝুড়ি হাতে নিয়ে, কীর্তন করতে করতে এলাকায় ঘুরছেন বিজেপি-র নেতা ও কর্মীরা। রবিবার সকালেও নগরকীর্তন সহকারে বেরিয়ে পড়েন তাঁরা। 

আরও পড়ুন: আদিবাসী উন্নয়নের টাকায় ‘সবুজ সাথী’র সাইকেল বিতরণ? সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু

নেতা কর্মী ও সমর্থকরা আজ সকালে হাতে রামের ছবি ও মিষ্টির ঝুড়ি নিয়ে নগর কীর্তণ সহযোগে এলাকায় বেরিয়ে পড়েন। সাধারণ পথচারীদের মধ্য়েও মিষ্টি বিতরণ করেন তাঁরা। সেই সঙ্গে পরামর্শ দিতে শোনা যায়, “দীর্ঘ প্রচেষ্টার পর এ রাজ্যে রামরাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তাই এবার রামকে নিয়ে ভাবনাচিন্তার সময় এসেছে।”

বাঁকুড়ার জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ বলেন, "সিপিএম-এর ৩৪ বছর, তৃণমূলের ১৫ বছর, পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য চলছিল। আজ পশ্চিমবঙ্গের হিন্দু, সাধারণ হিন্দু জনগণ বুঝে গিয়েছেন রামরাজত্ব দরকার। সেই জন্য রামরাজত্ব হয়েছে পশ্চিমবঙ্গে। আমরা রামের ছবি নিয়ে গ্রামে গ্রামে ঘুরছি। মিষ্টি বিতরণ করলাম। হিন্দুরা সবাই উচ্ছ্বসিত আজ। এত আনন্দিত হয়েছেন যে পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটে হিন্দুদের সরকার হয়েছে। সেই জন্য সমস্ত জায়গাতে রামের ছবি নিয়ে যাচ্ছি সমস্ত জায়গায়। মিষ্টি বিতরণ করছি। আমাদের আনন্দ বলে বোঝাতে পারব না। পশ্চিমবঙ্গে বিজেপি-র সরকার হয়েছে, হিন্দুদের সরকার হয়েছে। ১৯৪৭ সালে স্বাধীনতা এসেছিল। মনে হচ্ছে আবার স্বাধীনতা এসেছে পশ্চিমবঙ্গে। মহিলারা শাঁখ বাজিয়ে উলু দিয়ে বরণ করে নিচ্ছেন। রামের ছবি নিয়ে গ্রামে গ্রামে যাব আমরা। হিন্দুরা আমাদের দু'হাত তুলে আশীর্বাদ করেছেন। আমাদেরও কর্তব্য আগামী দিনে প্রতিটি বাড়িতে রামের ছবি থাকবে, রামকে নিয়ে আলোচনা হবে, রামের সংস্কৃতি, রামায়ণ হবে। রামরাজত্ব পশ্চিমবঙ্গে ফিরে এসেছে। আগামী ৫০ বছর চলবে।"

বিজেপি কর্মী সীতাংশু রায় বলেন, "রামরাজত্বে বাস করছি। রাম চলে এসেছে। তাই রামের ছবি নিয়ে বেরিয়েছি। দীর্ঘ ১৫ বছর চোরেদের রাজত্বে বা করেছি, ৩৪ বছর বাস করেছি বামেদের রাজত্বে। এখন রামরাজত্ব এসেছে। তাই রামের ছবি নিয়ে প্রচারে বেরিয়েছি। মানুষ চাইছেন রামকে। রাম দীর্ঘজীবী হোন।" প্রত্যেক গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget