এক্সপ্লোর

Bankura News: 'বিবাহ বহির্ভূত সম্পর্কের জের..', গঙ্গাজলঘাটিতে BJP নেতার রহস্যমৃত্যু

BJP Leader Death Mystery: পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বছর ২৫-এর শুভদীপকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বাঁকুড়া: বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নিধিরামপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যু। বাড়ির কাছে গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। দেহের সঙ্গে বাঁধা ছিল হাত। মৃতের নাম শুভদীপ মিশ্র।পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বছর ২৫-এর শুভদীপকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

এই ঘটনায় বিজেপি নেতার প্রেমিকা, তাঁর স্বামী, দেওর-সহ ৩ জনকে আটক করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির অভিযোগ, বাড়ি এসে খুনের হুমকি দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা। সেই ভয়েই গত এক সপ্তাহ বাড়ি ফেরেননি শুভদীপ। দলীয় যোগ অস্বীকার করে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। 

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবারও উঠেছিল একটি ভয়াবহ অভিযোগ। বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে অশান্ত হয়েছিল শান্তিপুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে রাস্তা অবরোধ করা হয়েছিল। আগুন জ্বালিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিল বিজেপি। বিজেপির বুথ সহ সভাপতির বাবাকে পিটিয়ে খুনের অভিযোগে আটক হয়েছিলেন ১ তৃণমূল সমর্থক। নিহত বিজেপি কর্মীর নাম অধীর সরকার। বিসর্জনের শোভাযাত্রা থেকে ফেরার পথে প্রকাশ্যে হামলার অভিযোগ উঠেছিল । দুই তৃণমূল সমর্থক আনন্দ ও গোকুল সরকারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল বিজেপি। খুনের নেপথ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তুলেছিল তৃণমূল।

মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। অপহরণ করে খুনের অভিযোগ তোলে পরিবার। ভর সন্ধেয় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে মারধর করা হয়েছিল বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। এরপর তাঁকে মোটরবাইকে চাপিয়ে জোর করে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, দাবি পরিবারের। ওই দিনই গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ মেলে। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছিল তাঁকে, প্রাথমিক তদন্তে অনুমান করে পুলিশ। রাতে থানার সামনে ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি।

 বিজেপি বিধায়কের অভিযোগ, খুনের পিছনে হাত রয়েছিল ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের। প্রাক্তন বিধায়কের পাল্টা অবশ্য দাবি, পারিবারিক বিবাদের জেরে এই খুন। পঞ্চায়েত ভোটের গোটা পর্বে বিরোধী শিবিরের নেতা-কর্মী খুনে একাধিক বার আঙুল উঠেছিল শাসকদলের দিকে। বস্তুত, ময়নাতেই আর এক দলীয় নেতা খুনের প্রতিবাদে বনধের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন,'পরিবারের সামনেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। খুনিদের কাছে থেকে বিজেপি নেতার নিথর দেহ সংগ্রহ করেছে পুলিশ। চোরের মতো দেহ নিয়ে মর্গে রেখেছে পুলিশ।' 

আরও পড়ুন, দীপাবলির আগে পেট্রোল-ডিজেলের দরে হেরফের, কী দাম কলকাতায় ?

অপরদিকে এর আগে, গত ২৯ এপ্রিল বিজেপি নেতা রাজেন্দ্র সাউকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল। এর পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে হইচই হয়েছিল সবংয়ে। প্রশ্ন তুলেছিল হেমতাবাদকাণ্ডও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget