এক্সপ্লোর

Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

Har Ghar Tiranga Campaign: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের এসডিও অফিস থেকে এই তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: সকাল সকাল খড়গপুরে দিলীপ ঘোষের তেরঙ্গা যাত্রা। সকাল সকাল দেশাত্মবোধের বার্তা নিয়ে খড়গপুর শহরে আয়োজিত হল তেরঙ্গা যাত্রা। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের এসডিও অফিস থেকে এই তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। তেরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। জাতীয় পতাকা হাতে নিয়ে এসডিও অফিস থেকে সূর্যসেন মোড় পর্যন্ত এই তেরঙ্গা যাত্রা হয়।

স্বাধীনতা দিবসের আগে শুক্রবার থেকে 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথম প্রধানমন্ত্রীর 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচিতে সামিল হল বাংলায়। আলিপুর সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে হাঁটলেন তিনি। সঙ্গ দিলেন রাজ্যের মন্ত্রী ও বিজেপি কর্মীরা। রাজ্য সরকারের তরফে সোমবার রেড রোডে মূল কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসের আগে হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিলি করবে রাজ্য সরকার।

পাশাপাশি জেলায় জেলায় আয়োজন করা হবে তেরঙ্গা যাত্রা। কেবল মিছিল বা গৃহস্থালিতে পতাকা উত্তোলনেই থেমে থাকবে না এই কর্মসূচি। রাজ্যের বিভিন্ন সরকারি ভবন, ঐতিহ্যবাহী স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় পতাকার তিন রঙের  আলোকসজ্জায় সাজিয়ে তুলতে নির্দেশও দেওয়া হয়েছে।       

এই প্রথম প্রধানমন্ত্রীর 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচিতে সামিল হল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর শুক্রবার তিনি পা মেলালেন তেরঙ্গা যাত্রায়। আলিপুর সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করলেন মন্ত্রী তাপস রায়, দীপক বর্মনরাও। হাতে হাতে জাতীয় পতাকা, নেতাজির ছবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি, কাটআউট। সব মিলিয়ে এই তেরঙ্গা যাত্রা থেকে জাতীয়তাবাদের আবেগে ভাসল শহর কলকাতা। পশ্চিমবঙ্গে হর ঘর তেরঙ্গার মূল কর্মসূচি সোমবার। ওই দিন ধর্মতলার নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত তেরঙ্গা যাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। তার আগে শুক্রবার নিজের বিধানসভা এলাকা থেকে হর ঘর তেরঙ্গা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। 

এই কর্মসূচি নিয়ে বাংলার মানুষদের উদ্দেশে বিশেষ বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এবার প্রথম জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার আপনারা তৈরি করেছেন। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং আজ (শুক্রবার) তার সূচনা হল।'

                      

        

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget