এক্সপ্লোর

BJP: কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়কের, বাড়ছে পদ্ম ছাড়ার জল্পনা

Bankura BJP News: প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ। এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চাইলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

পূর্ণেন্দু সিংহ ও তুহিন অধিকারী, ওন্দা: জেলা নেতৃত্ব নিয়ে ক্ষোভের পর এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার আবেদন করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। বিষয়টি ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন তিনি। সূত্রের খবর, একই কাজ করেছেন ইন্দাসের বিধায়কও। তবে এনিয়ে মুখ খোলেননি তিনি। এই অবস্থায় কটাক্ষ করেছে তৃণমূল।                               

ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, "কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার আবেদন করে সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি।" প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ। এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চাইলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ডিসেম্বরে রাজ্যজুড়ে সাংগঠনিক পদে রদবদলের পর থেকেই বিজেপির অন্দরে অসন্তোষের আগুন কার্যত দাবানলের চেহারা নিয়েছে। বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় নতুন সভাপতি নিয়োগের পর, গত মাসেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন বাঁকুড়ার ৪ বিজেপি বিধায়ক। তাঁর মধ্যে ছিলেন অমরনাথ শাখাও।                                           

আরও পড়ুন, করোনা থাকবেই, তবে চলতি বছরেই শেষ হতে পারে অতিমারী!

সূত্রের দাবি, এরপর বৃহস্পতিবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দেন ২ বিধায়ক। এই ডামাডোলের মধ্যে এবার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে ইমেল করলেন ওন্দার বিদ্রোহী বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন, "ব্যক্তিগত বিষয়, দল ছাড়ার প্রশ্ন নেই, তৃণমূলই আমি বিজেপিতে নিয়ে আসব।" তবে শুধু ওন্দার বিধায়কই নন, সূত্রের দাবি, ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। 

নতুন জেলা সভাপতিকে নিয়ে আপত্তি জানিয়ে তিনিও, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া বলেন, "এবিষয়ে আমি কিছু বলব না, আপনি কি তৃণমূলে যাচ্ছেন? ইন্দাসের মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, মানুষের উন্নয়নের স্বার্থে যা করার করব।" এই নিয়ে বিজেপির অন্দরে বাড়ছে ক্ষোভ, গেরুয়া ব্রিগেডকে এমনসুরেই কটাক্ষ তৃণমূলের। সব মিলিয়ে এবার কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহারের জন্য বিজেপি বিধায়কেরই আবেদন ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে মল্ল ভূমে।

 

সেরা শিরোনাম

Agnimitra Paul : 'যে-ই হোন না কেন আপনি, ছাড়া তো আপনাকে হবে না', স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার; নিশানায় কে ?
'যে-ই হোন না কেন আপনি, ছাড়া তো আপনাকে হবে না', স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার; নিশানায় কে ?
WB News Live : ময়দানে PWD টেন্টে অভিনেতা-প্রযোজক অনুপম খেরের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
ময়দানে PWD টেন্টে অভিনেতা-প্রযোজক অনুপম খেরের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ পুরোপুরি বন্ধ, জায়গা নির্দিষ্ট করে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নির্মাণে বেনিয়ম হলেই বাতিল প্ল্যান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Biswarup Dey : 'এ ব্যথা সহ্য করা যায় না, আর তৃণমূল কংগ্রেস করব না', তারাতলাকাণ্ডের প্রতিবাদে দলত্যাগ বিশ্বরূপ দে-র
'এ ব্যথা সহ্য করা যায় না, আর তৃণমূল কংগ্রেস করব না', তারাতলাকাণ্ডের প্রতিবাদে দলত্যাগ বিশ্বরূপ দে-র

ভিডিও

Taratala Building Collapsed :
Taratala Building Collapsed : তারাতলা বিপর্যয়ে বাবাকে হারিয়ে সরকারের কাছে সহায়তার আর্জি
Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র
Taratala News | এই পচা ব্যবস্থাটা কী আদেও পাল্টানো সম্ভব? কী বললেন স্বপন দাস? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Embed widget