এক্সপ্লোর

Sayantika Banerjee News: আহত সায়ন্তিকাকে দেখতে বাঁকুড়ার বিজেপি বিধায়ক! সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য সমীকরণ? তুঙ্গে জল্পনা

Sayantika Banerjee: এ দিন ফুলের তোড়া নিয়ে সায়ন্তিকার সঙ্গে দেখা করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। আগে মঙ্গলবার তৃণমূলের মিছিল থেকে এই বিধায়ককে উদ্দেশ্য করেই চোর স্লোগান দেন সায়ন্তিকা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পথ দুর্ঘটনায় আহত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) সঙ্গে দেখা করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক (BJP MLA)। সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য কোনও রাজনৈতিক সমীকরণ, তা নিয়ে জোর জল্পনা। গতকাল কলকাতায় যাওয়ার পথে, পশ্চিম বর্ধমানের (West Burdwan) পানাগড়ে (Panagarh) দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) গাড়ি। আপাতত বাঁকুড়া সার্কিট হাউসে (Bankura Circuite House) রয়েছেন তিনি।

এ দিন ফুলের তোড়া নিয়ে সায়ন্তিকার (TMC Sayantika Banerjee) সঙ্গে দেখা করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। এর আগে মঙ্গলবার তৃণমূলের (TMC) মিছিল থেকে এই বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করেই চোর স্লোগান দেন সায়ন্তিকা। তার ২ দিনের মধ্যে যুযুধান দুই রাজনৈতিক দলের নেতা-নেত্রীর সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। দু-জনেই এটিকে সৌজন্য বিনিময় বলে দাবি করেছেন। অনেকেই কথা বলতে আসছেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল জেলা নেতৃত্বের। দিবাস্বপ্ন দেখছে শাসকদল। প্রতিক্রিয়া বিজেপির (BJP)। 

বিজেপি বিধায়ককে ‘চোর’ তকমা দিয়ে স্লোগানে আওয়াজ তুলেছিল তৃণমূল (TMC) । মঙ্গলবার বিকেলে এমন ঘটনার সাক্ষী হয়েছিল বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ১৬ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের কানকাটা এলাকায় বিকেল সাড়ে ৪টে থেকে জনসংযোগ যাত্রার ডাক দেয় তৃণমূল। নেতৃত্বে ছিলেন শাসকদলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) । 

বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ১৬ নম্বর ওয়ার্ডেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক (BJP MLA) নীলাদ্রিশেখর দানার বাড়ি। বিজেপি বিধায়কের গাড়ি যখন বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়েছে, সামনে চলে আসে তৃণমূলের মিছিল । বিজেপি বিধায়কের গাড়ি দেখেই মিছিল থেকে স্লোগান ওঠে । 

এই স্লোগান থিতিয়ে যেতেই বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে চোর তকমা দিয়ে স্লোগান তোলা হয়। মিছিলের সামনে থাকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও এই স্লোগান দিতে দেখা যায়। তখনকার মতো বেরিয়ে গেলেও পরে ক্ষোভ উগরে দেন বাঁকুড়ার বিধায়ক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget