এক্সপ্লোর

Bankura News: 'বিধানসভার সব পঞ্চায়েত দখল করবই, আরও অযোগ্যদের চাকরি যাবে', বাঁকুড়ার বিজেপি বিধায়কের মন্তব্যে শোরগোল

Bankura BJP News: বাঁকুড়ায় প্রকাশ্যে ওন্দা বিধানসভা এলাকার পঞ্চায়েত দখলের হুঁশিয়ারি দিয়ে আগেই বিতর্কে জড়িয়েছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠছে বাঁকুড়া। ৪ জুনের পর ওন্দা বিধানসভার সব পঞ্চায়েত দখল করবই করব, ভোটের মুখে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে ওন্দার বিজেপি বিধায়ক। তিনি বলেন ৩০ এপ্রিল রাজ্যে আরও অযোগ্য ৫৯ হাজার মানুষের চাকরি যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। এদিকে, বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা তৃণমূলের। 

ঠিক কী ঘটেছে? 

বাঁকুড়ায় প্রকাশ্যে ওন্দা বিধানসভা এলাকার পঞ্চায়েত দখলের হুঁশিয়ারি দিয়ে আগেই বিতর্কে জড়িয়েছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এবার ভোটের মুখে প্রকাশ্য সভামঞ্চ থেকে একেবারে দিন বেঁধে দিলেন তিনি। হুঁশিয়ারি দিয়ে তাঁর দাবি আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই ওই বিধানসভার সব পঞ্চায়েত দখল করে নেওয়া হবে। একই সঙ্গে তাঁর বক্তব্য তৃণমূলের জন্য রাজ্যে ২৫ হাজার চাকরি গেছে। আর ৩০ এপ্রিল আরও ৫৯ হাজার মানুষের চাকরি যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। 

এদিকে, বিধায়কের এহেন বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল ওই বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনায় সরব হয়েছে। বাঁকুড়ার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি। বারেবারে তাঁর মন্তব্য নিয়ে যেমন রাজনৈতিক বিতর্ক তৈরী হয়েছে তেমনই প্রকাশ্যে তাঁর একাধিকবার বক্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকেও। ভোটের মুখেও তাঁর মুখে শোনা গেল সেই বেলাগাম বক্তব্য। 

গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দা বিধানসভার রতনপুরে বিজেপির একটি নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ শাখা বলেন, "ওন্দা বিধানসভার বহু পঞ্চায়েতে শাসক তৃনমূলের ঘাড়ে আমরা নিঃশ্বাস ফেলছি। ৪ জুনের পর লোকসভা ভোট মিটতেই আমরা এই বিধানসভার প্রত্যেকটি পঞ্চায়েত দখল করে নেব। কারো হিম্মত নেই আমাদের আটকায়"। 

রাজ্যের চাকরী দুর্নীতি প্রসঙ্গেও শোনা যায়া তাঁর বেলাগাম মন্তব্য। ২৫ হাজার চাকরি যাওয়ার জন্য পুরোপুরি তৃনমূলকে দোষারোপ করে বিধায়ক অমরনাথ শাখার দাবী,  "আগামী ৩০ এপ্রিল এ রাজ্যের আরো ৫৯ হাজার মানুষ চাকরী হারাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা"। মঞ্চে নিজের বক্তব্যের সমর্থনে অমরনাথ শাখার যুক্তি, এই বক্তব্য কোনো উস্কানিমূলক মন্তব্য নয়।  লোকসভার ফলাফল ঘোষণার পর তৃণমূলে দলীয় কার্যালয় খোলার মতো কেউ থাকবে না। তখন বিজেপি ছাড়া পঞ্চায়েত চালানোর মতো আর কেউ থাকবে না। 

বিধায়কের প্রকাশ্যে এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। তৃণমূলের দাবী অমরনাথ শাখার শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত কম। ভোট যত এগিয়ে আসছে ততই হতাশায় ভূগে এই ধরনের মন্তব্য করে বসছেন। পঞ্চায়েত দখল করা তো দূরে থাক বিজেপির লোকজন জায়গা খুঁজে রাখুন ৪ জুনের পর তাঁরা কোথায় লুকোবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget