এক্সপ্লোর

Solar Car : পেট্রোলের খরচ বাঁচাতে সোলার-ইলেকট্রিক চারচাকা ! অভিনব গাড়ি বানিয়ে চমক বাঁকুড়ার ব্যবসায়ীর

Bankura News : রোদ-ঝলমলে দিনে গাড়ি ছুটছে সূর্যের কিরণ পেয়েই। আর তেমনটা না হলে ইলেকট্রিক চার্জে মাত্র ৩৬ টাকা খরচ করলেই ১১০ কিলোমিটার ছুটছে গাড়ি !

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : জ্বালানি জ্বালা ধরায় মাঝেমধ্যেই। গাড়ি চড়তে গিয়ে পেট্রোলের দামে পুড়তে থাকা পকেটের গেরো বদলাতে ভাবছিলেন অন্য কিছু করার কথা। যেমন ভাবনা, তেমন কাজ। নিজের পেট্রোল গাড়িকে বদলে বানিয়ে ফেলেছেন সোলার কার ! সূর্যকিরণে শক্তি পাওয়ার পাশাপাশি ইলেকট্রিক চার্জেও ছুটছে চারচাকা। বাঁকুড়ার (Bankura) ব্যবসায়ী মনোজিত মণ্ডল। নিজের ছোট পেট্রোল গাড়িকে বদলে বানিয়ে ফেলেছেন সোলার-ইলেকট্রিক কার। রোদ-ঝলমলে দিনে গাড়ি ছুটছে সূর্যের কিরণ পেয়েই। আর তেমনটা না হলে ইলেকট্রিক চার্জে মাত্র ৩৬ টাকা খরচ করলেই ১১০ কিলোমিটার ছুটছে গাড়ি ! সবমিলিয়ে বাঁকুড়া জুড়ে আলোচনায় মনোজিত মণ্ডলের বানানো সোলার-ইলেকট্রিক গাড়ি (Solar Electric Car)।

পকেট ও পরিবেশের কথা মাথায় রেখে ইলেকট্রিক সাইকেল থেকে বাইক, আগে বানিয়েছিলেন বাঁকুড়ার কারজুড়িডাঙার বাসিন্দা মনোজিত। ব্যবসা বাড়ায় কেনেন ন্যানো গাড়ি। চারচাকা কিনে যাতায়াতে সুবিধা হলেও পেট্রোলের বাড়তে থাকা দাম বাড়াছিল চিন্তা। তারপরই গাড়ির ভোলবদলের কাজ শুরু করেন তিনি। বিভিন্ন জায়গা থেকে প্রয়োজনীয় সামগ্রী জোগাড়ের পর বেশ কয়েকবার ব্যর্থ হলেও শেষমেশ ২০ দিনের চেষ্টায় মেলে সাফল্য। গাড়ির দামের সঙ্গে সোলার-ইলেকট্রিক হিসেবে গাড়িকে বদলে ফেলতে বাড়তি ৩০ হাজার টাকা খরচ করতে হয়েছে তাঁকে। সবমিলিয়ে খরচ হয়েছে লাখ দেড়েক মতো। নতুন উদ্ভাবন তৈরির কাজের সময় পাশে পেয়েছেন পরিবার, বন্ধুদের। মনোজিতের বন্ধু পার্থপ্রতিম সাহা বলছিলেন, দারুণ একটা জিনিস বানিয়েছে। একদিকে যেমন পরিবেশবান্ধব, তেমনই অন্যদিকে কম খরচায় যাতায়াত। আমি তো বলেছি পরে আমাকেও একটা বানিয়ে দিতে।

পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়িতে সাধারণত গিয়ার সিস্টেম থাকে না। মনোজিতের বানানো সোলার-ইলেকট্রিক কারে রয়েছে সেই ব্যবস্থা। গাড়ির ছাদে লাগানো রয়েছে সোলার প্যানেল। পাশাপাশি মোটর ও চার্জিং সিস্টেমের মাধ্যমে একটি ব্যাটারিতে সৌরশক্তি সঞ্চয় হয়ে অন্য ব্যাটারিতে গিয়ে ছোটে গাড়ি। সোলার-ইলেকট্রিক কার বানানো মনোজিতের দাবি, সরকারে পক্ষ থেকেও এই উদ্ভাবনের জন্য মিলেছে প্রশংসা। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনে তাঁকে ডাকা হতে পারে বলেও বলা হয়েছে বলেই জানালেন তিনি। বেশ কিছু সংস্থার তরফেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যদিও নিজের উদ্ভাবনের পেটেন্ট বা কীভাবে তা তৈরি করেছেন সেই সূত্র কোনও কোম্পানির কাছে বেচতে নারাজ মনোজিত। কোনও সংস্থা যদি একসঙ্গে কাজের সুযোগ দেয়, তাহলে অবশ্যই সেই কাজ তিনি করবেন বলেও জানিয়েছেন বাঁকুড়ার ব্যবসায়ী।

আরও পড়ুন- অসুস্থ বাবা, সংসার চালাতে টোটোর হাতল ধরেছে গাইঘাটার ক্লাস নাইনের গায়ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget