এক্সপ্লোর

Bishnupur : গোষ্ঠীকোন্দলে ৩ বছর ঘরছাড়া তৃণমূলের প্রধান-সহ ২০ সদস্য, শিকেয় বিষ্ণুপুরের পঞ্চায়েতের কাজকর্ম

TMC : সমস্যার কথা মানছেন তৃণমূলের প্রধানও। এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। 

তুহিন অধিকারী, বিষ্ণুপুর : গোষ্ঠীকোন্দলের জেরে বছর তিনেক ধরে ঘরছাড়া বাঁকুড়ার বিষ্ণুপুরের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান-সহ ২০ জন সদস্য। প্রধানের অনুপস্থিতিতে পঞ্চায়েতের কাজ চালাতে অসুবিধা হচ্ছে বলে স্বীকার করেছেন পঞ্চায়েত অফিসের কর্মীরা। সমস্যার কথা মানছেন তৃণমূলের প্রধানও। এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। 

তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গ্রামছাড়া পঞ্চায়েত প্রধান। শিকেয় উঠেছে পঞ্চায়েতের কাজকর্ম। এমনই অভিযোগ উঠেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল পরিচালিত উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতে।

২০২০ সালের ১ অগাস্ট। বোমা মেরে, কুপিয়ে খুন করা হয় এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান শেখ বাবর আলিকে। খুনের অভিযোগে গ্রেফতার হন বর্তমান প্রধান তসমিনা খাতুনের স্বামী ও স্থানীয় তৃৃণমূল নেতা রহিম মণ্ডল-সহ বেশ কয়েকজন। ৩ মাস জেল খাটার পর, ২০২০-র নভেম্বরে জামিন পান বর্তমান প্রধানের স্বামী। কিন্তু, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের খুনের ঘটনার পর থেকেই, গ্রামছাড়া তৃণমূলের বর্তমান প্রধান-সহ ২০ জন কর্মী। নিজের বাড়ি ছেড়ে বিষ্ণুপুর শহরে আশ্রয় নিয়েছেন প্রধান।

বিষ্ণুপুরের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তসমিনা খাতুন বলেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ৩ বছর ধরে বাড়িছাড়া। প্রশাসন বলছে যাওয়া যাবে না। এদিকে গ্রামবাসীর অভিযোগ, প্রধান না থাকায় থমকে গিয়েছে পঞ্চায়েতের কাজকর্ম।

বিষ্ণুপুরের উলিয়াড়া গ্রামের বাসিন্দা নিমাই গড়াই বলেন, উন্নয়ন তো কিছুই না, ঘরও কেউ পাই নাই। রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছেন। সব খারাপ হয়ে পড়ে আছে। প্রধান না থাকার জন্যই হচ্ছে, বাড়িতে গার্জেন না থাকলে যা হয়।

দলের প্রাক্তন প্রধানের খুনের পর, তৃণমূলের বর্তমান প্রধানের ঘরছাড়া হওয়ার ঘটনাকেই হাতিয়ার করেছে বিজেপি। যদিও একে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, প্রধান যে নিরাপদ নন তা পরিষ্কার। সাধারণ মানুষের অবস্থাটা চিন্তা করুন। আগে মানুষ বাঁচবে তারপর তো উন্নয়ন।

বিষ্ণুপুর ব্লক তৃণমূলের সভাপতি মহাদেব মাল বলেন, প্রধান ঢুকতে পারছেন না বলে উন্নয়ন ব্যাহত হচ্ছে এমন নয়। বিডিও সাহেব গোটাটাই দেখেন।সমস্যা আছে, প্রশাসন জানে।

এদিকে বিষ্ণুপুরের বিডিও শতদল দত্ত বলছেন, প্রশাসন ওঁকে নিষেধ করছে বিষয়টা এমন নয়। পঞ্চায়েতের কাজে কর্মচারীরা সবাই আছেন। পঞ্চায়েত সমিতি সহায়তা করে।

সামনেই আরেকটা পঞ্চায়েত ভোট। তার আগে সমাধান মিলবে? সেদিকেই তাকিয়ে উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget