এক্সপ্লোর

Bankura News: ওয়ার্ডে শৌচাগারের নোংরা জল, অস্বাস্থ্যকর পরিবেশে নরকযন্ত্রণা রোগীদের

নোংরা জলে থইথই করছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, এই অবস্থায় যাঁদের বেড জোটেনি, তাঁদের ঠাঁই হয়েছে মেঝেতে। রোগীর বেডের কাছ পর্যন্ত যাতে নোংরা জল না পৌঁছয় তার জন্য কাপড়চোপড় দিয়ে জল আটকানোর চেষ্টা।

তুহিন অধিকারী, বাঁকুড়া: বিষণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের (Bishnupur Super Speciality Hospital) ওয়ার্ডের মধ্যে ঢুকেছে শৌচাগারের নোংরা জল। রীতিমতো নরকযন্ত্রণা ভোগ করতে হচ্ছে রোগীদের। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)। ঘটনা প্রকাশ্যে আসতেই ওয়ার্ড সাফাইয়ের কাজ শুরু করেছে ঠিকাদার সংস্থা। 

চূড়ান্ত অব্যবস্থা: নোংরা জলে থইথই করছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, এই অবস্থায় যাঁদের বেড জোটেনি, তাঁদের ঠাঁই হয়েছে মেঝেতে। রোগীর বেডের কাছ পর্যন্ত যাতে নোংরা জল না পৌঁছয় তার জন্য কাপড়চোপড় দিয়ে জল আটকানোর চেষ্টা। জলের মধ্যে দিয়েই রোগীকে হুইল চেয়ারে নিয়ে যেতে হচ্ছে আত্মীয়কে! নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল। অথচ আরোগ্য নিকেতনে রীতি মতো নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে রোগীদের। অভিযোগ, বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এই চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে চিকিৎসা।

আতঙ্কে রোগী পরিজনরা: আতঙ্কে হাসপাতাল থেকে রোগীকে ছুটি করিয়ে অন্যত্র চলে যেতে চাইছেন পরিজনরা। বাঁকুড়াবাসীর অন্যতম ভরসাস্থল এই সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানেই কেন এমন নারকীয় দশা? প্রশ্ন তুলে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় 
বিজেপি কর্মী সমর্থকরা।

বিজেপি নেতা নীরজ কুমার বলছেন, হাসপাতালের দুরবস্থার খবর শুনে নিজেরা এসে দেখলাম। আমরা সুপারের কাছে গেছিলাম, তাঁকে পাইনি। অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলেছি।
শুক্রবার পাইপলাইন লিকেজের ফলে হাসপাতালের ওয়ার্ডে নোংরা জল ঢুকে গেছে বলে সাফাই দিয়েছে ঠিকাদার সংস্থা। ইতিমধ্যেই ওয়ার্ড থেকে নোংরা জল পরিষ্কার করতে কাজে নেমেছে ঠিকাদার সংস্থা, বলে জানিয়েছেন হাসপাতালের সুপার।

আগেও একই অভিযোগ: এর আগেও একইরকম অব্যবস্থার অভিযোগ উঠেছিল এই হাসপাতালের বিরুদ্ধে। দেখা গিয়েছিল, অস্থায়ী সাফাই কর্মী, ওয়ার্ড বয়দের কর্মবিরতির জেরে বাঁকুড়ার বিষ্ণুপুর সুুপার স্পেশালিটি হাসপাতালে নরক যন্ত্রণা ভোগ করছিলেন রোগী ও রোগীর আত্মীয়রা। ডাস্টবিনে উপছে পড়া আবর্জনা। নোংরা জলে থইথই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। ময়লা পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে রোগী ও রোগীর পরিজনেদের। এর জেরে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরাও।

বেসরকারি ঠিকা সংস্থার অধীনে কর্মরত ওই অস্থায়ী কর্মীদের অভিযোগ, চলতি মাসে তাঁদের বেতন থেকে দেড়হাজার টাকা করে কেটে নেওয়া হয়েছে। তার প্রতিবাদে গতকাল থেকে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন অস্থায়ী সাফাই কর্মী, ওয়ার্ড বয় ও নিরাপত্তারক্ষীরা। বেসরকারি সংস্থার ঘাড়ে দায় ঠেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে ঠিকাদার সংস্থা। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget