এক্সপ্লোর

RG Kar Doctor Murder case: "রাজ্য তথ্য প্রমাণ লোপাট না করলে নির্যাতিতার পরিবার বিচার পাবেই", দাবি সুভাষ সরকারের

Subhas Sarkar On CBI Enquiry: সিবিআইয়ের ওপরে ভরসা রয়েছে আরজি করে মৃত চিকিরকের পরিবারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত তথ্য প্রমাণ লোপাট না হলে ওই পরিবার ন্যায় বিচার পাবে। দাবি সুভাষ সরকারের।

কলকাতা: "রাজ্য সরকার তথ্য প্রমাণ সম্পূর্ণ লোপাট না করতে পারলে নির্যাতিতার পরিবার বিচার পাবেই।" রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যই করলেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ ও বর্ষীয়ান বিজেপি নেতা সুভাষ সরকার (Bankura EX MP And BJP Leader Subhas Sarkar।

আরও পড়ুন: RG Kar CBI Raids: চিকিৎসা-বর্জ্য, মৃতদেহ নিয়েও দুর্নীতির অভিযোগ, RG কর নিয়ে তৎপর CBI, ১৫টি জায়গায় হানা

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী বলেন,  "রাজ্য সরকার তথ্য প্রমাণ সম্পূর্ণ লোপাট না করতে পারলে নির্যাতিতার পরিবার ন্যায় বিচার পাবেই। সিবিআই যত রকম রাস্তা রয়েছে তার মাধ্যমে সবরকম ভাবে তদন্ত করছে এবং করবে। আর আসল অপরাধীকে নিশ্চিতভাবে বের করবে। বাড়ির লোকদেরও সিবিআইয়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে। আজকেও তো দেখা গেছে যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদের বাড়িতে সকাল গিয়ে তল্লাশি চালাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারীরা। দেখা গেছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সকাল পৌনে সাতটার মধ্যেই পৌঁছে গেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। সাত সকালে তাঁর বাড়িতে তল্লাশির জন্য পৌঁছে গেছে সিবিআইয়ের একটি দল। সারা বাংলার মানুষেরও সিবিআইয়ের ওপর ভরসা রয়েছে। অবশ্য যদি না মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত প্রমাণ রাজ্য সরকার লোপাট না করে ফেলে তাহলে নির্যাতিতার পরিবার সঠিক বিচার পাবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত একজন জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এরপরই দেশজুড়ে বয়ে যায় সমালোচনার ঝড়। এর মাঝেই সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এই নিয়ে আন্দোলনের মাঝেই এই মামলার তদন্তভার তুলে দেওয়া সিবিআইয়ের হাতে। কলকাতা হাইকোর্টের নিয়ন্ত্রণে তারা এই মামলার তদন্ত করবে বলে নির্দেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর মাঝেই আচমকা আরজি কর হাসপাতালের যে জায়গায় ওই নারকীয় ঘটনাটি ঘটেছিল সেখানে সংস্কারের কাজ শুরু জনস্বাস্থ্য দফতর। যার জেরে প্রমাণ লোপাটের জন্য এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sukanta Majumdar: 'মমতার বাড়িতেও যাক CBI, ওঁর ফোনও বাজেয়াপ্ত করা হোক', দাবি তুললেন সুকান্ত

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget