এক্সপ্লোর

Bankura News: কেটেও ঘরে তুলতে পারেননি, মাঠেই ৩ দিন জলের তলায় বিঘার পর বিঘা জমির ধান; চরম উৎকণ্ঠা বাঁকুড়ার বিষ্ণুপুরের চাষিদের

Cyclone Dana Impact: ঝড়-বৃষ্টি হলে সবজি এবং ধানের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করেছিলেন এলাকার কৃষকরা।

তুহিন অধিকারী, বাঁকুড়া : রাজ্যের কয়েকটি জেলায় ঘূর্ণিঝড় 'দানা' বিশাল তাণ্ডব চালাবে বলে মনে করা হয়েছিল। সেইসব জায়গায় বিশাল পরিমাণে ক্ষয়ক্ষতি না হলেও, তুমুল বৃষ্টিতে ভালই ক্ষতি হয়েছে চাষের। ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড়-বৃষ্টি হলে সবজি এবং ধানের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করেছিলেন এলাকার কৃষকরা। কৃষকদের সেই আশঙ্কাই সত্যি হল। নষ্ট হল বিঘার পর বিঘা জমির ধান। ভেঙে পড়েছে সবজিমাচা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের কাশিচটা এলাকায় বহু কৃষক নিম্নচাপের আগে ধান কেটেছেন। কিন্তু, হঠাৎ করেই বৃষ্টি নামায় তা ঘরে তুলতে পারেননি কৃষকরা। ফলে, গত তিনদিন ধরে জলের তলায় বিঘার পর বিঘা জমির ধান।

তড়িঘড়ি করে কাঁচা ধান কেটে ফেলেছিলেন এলাকার চাষিরা। কিন্তু, বৃষ্টির জন্য সেই ধান ঘরে তুলতে পারেননি তাঁরা। গত তিনদিন ধরে জলের তলায় ধান। যার ফলে মাঠেই কাটা ধানের অঙ্কুর বেরিয়ে গিয়েছে। চরম উৎকণ্ঠায় রয়েছেন এলাকার চাষিরা। কীভাবে মহাজনের টাকা পরিশোধ হবে, কীভাবেই বা সংসার চলবে, সেই ভেবেই দিন কাটাচ্ছেন তাঁরা।

এদিকে পূর্ব মেদিনীপুর জেলায় হলদি নদীর পাড়ে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের খড়িবেড়িয়া, মহম্মদপুর, দীনবন্ধুপুর, জেলেমারা, দুর্গাপুর, গাংরা এলাকায় সবজি চাষ একমাত্র জীবিকা। শীতকালীন সবজি বাজারে নিয়ে যাওয়ার আগে মাঠেই ফসল নষ্টের আশঙ্কা। বৃষ্টির কারণে খেতে জল জমে রয়েছে। ফসল নষ্ট হলে বাজারে জোগান কমলে দাম বাড়বে, জানিয়েছেন কৃষকরা।

ফসলের ক্ষতি হয়েছে ঝাড়গ্রামেও। মাথায় হাত সাঁকরাইলের ধান চাষিদের। ফসল কেটে ঘরে তোলার আগেই বিপর্যয়, ঘূর্ণিঝড়ের দাপটে ধান জমি জলমগ্ন হয়ে পড়ায় বড়সড় ক্ষতির মুখে সাঁকরাইলের কৃষকরা। পাশাপাশি, ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। 

দানার প্রভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে ছিল লাল সতর্কতা। বৃষ্টিপাতের সঙ্গে চলে ঝোড়ো হওয়ার দাপট। আর সেই দানার দাপটে নষ্ট চাষের ফসল। সাঁকরাইলের সিঁদুরগৌরা, ধানঘোরি, কুলডিহা, চাঁদপাল সহ সাঁকরাইলের বিভিন্ন এলাকায় ধানের ক্ষতির মুখে চাষিরা। ধান পাকার মুখেই ধানের জমিতে জমেছে জল। শুয়ে পড়েছে ধানের গাছ। তাই বড় মাপের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget