এক্সপ্লোর

Chikungunya News: শীতের শুরুতে নতুন আতঙ্ক, শহরে বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা

Kolkata News: তাপমাত্রা কমতে থাকলেও মশাবাহিত রোগ কমছে না। ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার নতুন আতঙ্কের নাম চিকুনগুনিয়া।

ঝিলম করঞ্জাই, কলকাতা: কলকাতায় বাড়ছে চিকুনগুনিয়া (Chikungunya) আক্রান্তের সংখ্যা। একটানা কদিন জ্বর ও গাঁটে ব্যথা হলেই বিশেষ রক্তপরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মশাবাহিত এই রোগ থেকে রেহাই পেতে ব্যবহার করতে হবে মশারিও।

তাপমাত্রা কমতে থাকলেও মশাবাহিত রোগ কমছে না। ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার নতুন আতঙ্কের নাম চিকুনগুনিয়া। শীতের শুরুতে এবার ভয় ধরাচ্ছে এই অসুখ। চিকুনগুনিয়ার প্রকোপ চোখে পড়ছে দক্ষিণ কলকাতা-সহ শহরের একাধিক জায়গায়। টানা জ্বর, গাঁটে-গাঁটে প্রচণ্ড ব্যথা র ্যাশ ও চুলকানি নিয়ে। চিকিৎসকদের দরজায় কড়া নাড়ছেন চিকনগুনিয়া আক্রান্ত রোগীরা। কী বলছেন চিকিৎকরা? চিকিৎসক অভিজিৎ দাস বলেন, "প্রচুর রোগী পাওয়া যাচ্ছে চিকনগুনিয়ার। গাঁটে ব্যথা, জ্বর। ডেঙ্গির মতো প্রাণঘাতি না হলেও প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছেন রোগীরা।''                                                                           

চিকিৎসকদের মতে, চিকুনগুনিয়ার উপসর্গ অনেকটাই ডেঙ্গির মতো। চিকুনগুনিয়া আর ডেঙ্গির বাহক একই- এডিস ইজিপ্টি মশা। ফলে কার ডেঙ্গি হয়েছে আর কার চিকুনগুনিয়া তা নিয়ে প্রাথমিকভাবে তৈরি হচ্ছে একটা ধন্দ। এক্ষেত্রে রোগ নির্ণয়ে সেরোলজিক্যাল টেস্ট নামে একটি বিশেষ রক্ত পরীক্ষার সাহায্য নিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক অজয় সরকার বলেন, "গত ২ মাস চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের পাচ্ছি। ডেঙ্গির মতো উপসর্গ। সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে ধরা পড়ছে চিকনগুনিয়া। শরীর দূর্বল হয়ে যাচ্ছে। ব্যথা ৬ সপ্তাহ পর্যন্ত থাকে। এর থেকে বেশি হলে ক্রনিক আর্থারাইটিসের মতো হয়ে যায়।''

চিকুনগুনিয়া প্রাণঘাতী না হলেও অস্থিসন্ধিতে তৈরি করতে পারে বড় সমস্যা। তাই সতর্ক থাকতে মশার কামড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মশারি ব্যবহারের ওপরেও জোর দিচ্ছেন তাঁরা।

স্বাস্থ্য দফতরের রেকর্ড অনুযায়ী, চলতি মাসের ২ তারিখ পর্যন্ত রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা ২৯ হাজার ৫২২। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মাত্র এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২৩ হাজার ৮৪ জন। বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরি থেকে পরীক্ষার পর ৬ হাজার ৪৩৮ জনের ডেঙ্গি ধরা পড়েছে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্তের রেকর্ড হয়েছে মুর্শিদাবাদে। এক সপ্তাহে সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২১৮ জন। একই সময়ে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। মালদায় ডেঙ্গি আক্রান্ত ১০৩ জন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Arabul Islam: নিজের ঘর খুইয়ে রাস্তায়, খোলা আকাশের নীচে বসে পরিষেবা আরাবুলের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget