এক্সপ্লোর

Bankura: এবিপি আনন্দের খবরের জের, বাঁকুড়ায় মেরামত করা হল ত্রিফলা বাতি

Bankura News: বাঁকুড়া পুরসভার পক্ষ থেকে শহরের ত্রিফলা বাতিস্তম্ভগুলি সারানো হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁরা এবিপি আনন্দকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এই ঘটনা নিয়েও শুরু হয়েছে বিজেপি-তৃণমূলের তরজা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এবিপি আনন্দের খবরের জেরে বাঁকুড়া শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ত্রিফলা বাতি মেরামত করে করা হল। এই ঘটনা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে ২০১৩ ও ২০১৪ সালে দু'দফায় ৬০ লক্ষ টাকা খরচ করে বাঁকুড়া শহরকে ত্রিফলা আলো দিয়ে  সাজানো হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই ত্রিফলা বাতিস্তম্ভগুলি বেহাল হয়ে পড়ে। এবিপি আনন্দে সেই খবর সম্প্রচার করা হয়। এর জেরে নড়েচড়ে বসে বাঁকুড়া পুরসভার প্রশাসক বোর্ড। ত্রিফলা বাতিস্তম্ভ মেরামতির কাজ শুরু হয়।

বাঁকুড়া পুরসভার পক্ষ থেকে শহরের ত্রিফলা বাতিস্তম্ভগুলি সারানো হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। কার্তিক মাল নামে স্থানীয় এক বাসিন্দা এবিপি আনন্দকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ত্রিফলা আলো যখন প্রথম চালু হয়, বাঁকুড়া শহর আলোকিত হয়ে উঠেছিল। তারপর আলো বন্ধ হয়ে যায়। আপনারা যেভাবে সেই খবর তুলে ধরেছিলেন, তার ফলে বর্তমানে আবার চালু হয়েছে আলো। খুব ভাল লাগছে। আপনারা আলোর বেহাল দশা তুলে ধরার পর প্রশাসনের নজরে আসে। সেই কারণে বাঁকুড়া শহর সেই আগের রূপ ফিরে পেল।’

পিকু দুবে নামে অপর এক স্থানীয় বাসিন্দা বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় আমরা বাঁকুড়াবাসী হিসাবে দুঃখ পেয়েছিলাম। আজ আমরা দেখলাম শহরে আবার আলো জ্বলছে। ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ আপনাদের।’

সাধারণ মানুষ খুশি হলেও, ত্রিফলা আলো নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপি-র রাঢ়বঙ্গ কনভেনার পার্থ কুণ্ডু বলেছেন, ‘সামনে পৌর নির্বাচন। এই পৌর নির্বাচনে এদের এখন ঘুম ভেঙেছে। কিন্তু মানুষ তো বুঝতে পারছে যখন নির্বাচন আসে তখন তাদের মনে পড়ে। বাকি সময়ে তারা পরিষেবা দিতে ব্যর্থ এবং সেগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করতেও ব্যর্থ। ওরা শুধু রাজনীতি করে আর ভোটের সময় তাদের ঘুম ভাঙে। ভোট মিটে গেলে আবার এগুলি অবহেলায় জরাজীর্ণ হয়ে যাবে। মানুষ বুঝতে পেরেছে, এই পৌর প্রশাসক ব্যর্থ। আগামী পৌর নির্বাচনে ওদের যোগ্য জবাব দিবে মানুষ।’

পাল্টা বাঁকুড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য গৌতম দাস বলেছেন, ‘আপনাদের খবরের মাধ্যমে এই ঘটনা আমাদের চোখের সামনে এসেছে, এটা সত্যি। আমরা এক বছর আগে পৌরসভার প্রশাসক বোর্ডে বসেছি। তারপর এটা আমাদের চিন্তা-ভাবনার মধ্যে ছিল। তৎকালীন বোর্ড যে ত্রিফলা বাতিগুলি লাগিয়েছিল, সেগুলি অকেজো অবস্থায় ছিল। আমরা কলকাতা থেকে কর্মী এনে আলোগুলি ঠিক করিয়েছি। শুধু ত্রিফলাই নয়, বাঁকুড়া শহরের সমস্ত আলো রক্ষণাবক্ষেণের ব্যবস্থা করেছি। বিজেপি মানুষের পাশে থাকে না, উন্নয়ন করে না। ওরা শুধু সমালোচনা করে। বিজেপি-কে বাঁকুড়ার মানুষ দেখতে পায় না। আমরা মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব। আমরা একটা এজেন্সি রেখেছি এবং পৌরসভার নিজস্ব টিমও আছে। এই বাতিগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে।’

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget