এক্সপ্লোর

Bankura News: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ওল্টাল বিয়ের যাত্রীবাহী বাস, আহত শতাধিক ! গুরুতর ৩

Burdwan Medical College: পরে তিন জনের আঘাত গুরুতর থাকায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

তুহিন অধিকারী, বাঁকুড়া : আনন্দের মুহূর্ত বদলে গেল দুঃখে ! বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী বাস উল্টে শতাধিক যাত্রী আহত হলেন। আজ দুপুরে বাঁকুড়ার ইন্দাস থানার খাড়রা শিবতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তিন জনের আঘাত গুরুতর থাকায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

ঘটনার বিস্তারিত...

এদিন দুপুরে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তেলুয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি বাসে চড়ে ইন্দাস ব্লকের গোপালপুর গ্রামের ১১০ জন রওনা দেন। বাসটির চালক খাড়রা শিবতলা এলাকায় পৌঁছে দেখেন রাস্তার একাংশে স্তূপাকারে জমা করে রাখা রয়েছে ইমারতি সামগ্রী। তাই রাস্তার অপর ধার দিয়ে এগোতে গিয়ে আচমকাই বাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপরই বাসটি রাস্তার ধারে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধারে হাত লাগান। পরে খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আহতদের বেশিরভাগেরই আঘাত তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে, তিন যাত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ।

গত মাসে দুর্ঘটনা...

গত মাসের গোড়ার দিকে, বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কে উড়ালপুলের উপর একটি যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহত হন ৬ বাস যাত্রী। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ, আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকুড়ার দিক থেকে একটি ডাম্পার মেদিনীপুরের দিকে যাচ্ছিল ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে। অন্যদিকে বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে কোতুলপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বেসরকারি বাস। বাস ও ডাম্পার দু'টি ওভারব্রিজে বাঁক নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। আহত হন ৬ জন বাসযাত্রী। আহতদের ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বাস ও ডাম্পার দু'টিকেই আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা 'আত্মসাৎ'? গ্রেফতার তৃণমূল নেতা
পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা 'আত্মসাৎ'? গ্রেফতার তৃণমূল নেতা
Weather Update : কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টি ! টানা ৭ দিনের সতর্কতা! ভাসতে চলেছে কলকাতা ও এই জেলাগুলি
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget