এক্সপ্লোর

Bankura: নতুন জেলা কমিটি নিয়ে বাঁকুড়ায় বিজেপিতে প্রকাশ্যে কোন্দল, ছাতনায় ইস্তফা মণ্ডল সভাপতি-সহ ১৪০ জনের

Bankura BJP: দলের সাংসদ, বিধায়ক ও নতুন জেলা কমিটির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে মণ্ডল সভাপতি পদ ছাড়লেন ছাতনার এক বিজেপি নেতা। তাঁর দাবি, দলের আরও ১৪০ জন পদাধিকারী একই পথে হাঁটছেন।

পূর্ণেন্দু সিংহ, ছাতনা: দলের সাংসদ সহ জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পদ ছাড়লেন বিজেপির ছাতনা এক নম্বর মন্ডল সভাপতি সহ ১৪০ জন পদাধিকারী। আজ সকালে বাঁকুড়ার ছাতনা ব্লকের লোহাগড় মোড়ে ওই মন্ডলের বিজেপি নেতৃত্ব বিক্ষোভ দেখানোর পাশাপাশি ১৪০ জন পদাধিকারী পদত্যাগের কথা ঘোষণা করেন। 

গত ২৫ ডিসেম্বর বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলায় জেলা সভাপতি পদে রদবদল হয়। পরে নতুন জেলা কমিটি ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। দলের নবগঠিত জেলা কমিটি, জেলা সভাপতি সহ দলীয় সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে ধীরে ধীরে তৈরি হয় নিচুতলার কর্মীদের ক্ষোভ। আজ তারই বহিঃপ্রকাশ ঘটে। বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে স্লোগান দিলেন বিজেপিরই নেতাকর্মীরা। তাও আবার প্রকাশ্যে! ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিতে দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের। সাংগঠনিক রদবদল ঘিরে ২৫ ডিসেম্বর থেকে বাঁকুড়া বিজেপিতে যে বিদ্রোহ শুরু হয়েছে, তা যেন তুঙ্গে পৌঁছল আজ। দলীয় সাংসদের বিরুদ্ধে দলকে বিক্রি করে দেওয়া, বিধায়কের বিরুদ্ধে কাজে নিষ্ক্রিয়তা এবং নতুন জেলা কমিটির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট রাজনীতির অভিযোগ তুলে ছাতনার লোহাগড়ে প্রকাশ্যে আক্রমণ শানালেন একাধিক বিজেপি নেতা ও কর্মী। 

নতুন জেলা কমিটির তত্ত্বাবধানে কাজ করবেন না জানিয়ে ছাতনা এক নম্বর মণ্ডল সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি নেতা জীবন মণ্ডল। তাঁর সঙ্গে থাকা আরও অনেককে এদিন দলীয় প্যাডে সই করে ইস্তফা দিতে দেখা যায়। বিজেপি সূত্রে দাবি, শক্তি প্রমুখ, বুথ সভাপতি, মণ্ডল নেতৃত্ব মিলিয়ে ১৪০ জন এদিন পদ থেকে ইস্তফা দিয়েছেন। 

ক্ষোভ উগরে দিয়ে জীবন মণ্ডল বলেছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী ও বাঁকুড়ার সাংসদ তাঁর নার্সিংহোম থেকে দলটা চালানোর চেষ্টা করছেন। মনে হয় দলটাকে বিক্রি করে দিয়েছেন। ছাতনার বিধায়কের জনবিরোধী কাজের জন্য পদত্যাগ করলাম। নতুন জেলা কমিটি মানছি না। নতুন কমিটি এদেরই অঙ্গুলি হেলনে কথা বলবে।’

এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য বাঁকুড়ার বিজেপি সাংসদকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। ছাতনার বিজেপি বিধায়কের বক্তব্য, কে বা কারা বিক্ষোভ দেখাচ্ছেন, তা তাঁর জানা নেই। যা বলার দলের জেলা সভাপতি বলবেন। 

সম্প্রতি বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে সুনীল রুদ্র মণ্ডলকে বসানো হয়। তাঁর বিরুদ্ধে বিক্ষুব্ধদের রোষ ঠিকরে বেরোতেই কড়া বার্তা দিয়েছেন নতুন সভাপতি। তাঁর দাবি, ‘ছাতনা মণ্ডলের সভাপতি আগেই শো-কজ হয়েছেন দলবিরোধী কাজের জন্য। আগের সভাপতিই শো-কজ করেছিলেন। কয়েকদিন আগে ফেসবুক পোস্টের জন্য ওঁকে আবার শোকজ করা হয়েছে। উনি ভিত্তিহীন কথা বলছেন। দলবিরোধী কাজ বরদাস্ত করবে না বিজেপি। যাঁদের দল ছাড়ার কথা বলছেন, তাঁরা কেউ দলের পদাধিকারী নন।’

বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা শিবাজি বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। তাই কেউ দলে থাকতে চাইছে না। সবাই বেরিয়ে আসছে। সাংসদকে দেখা যায় না। বিধায়কের নামে নিখোঁজ কমপ্লেন করতে হয়েছে। কেউ আসতে চাইলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলব।’

২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল ঝড়ের মধ্যেও বাঁকুড়ায় ভাল ফল করেছে বিজেপি। সামনেই পুরভোট। তার আগে জেলা বিজেপি নেতৃত্ব কীভাবে এই বিক্ষোভ সামাল দেয়, তা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget