এক্সপ্লোর

Bankura News: মহিলার রক্তাক্ত দেহের পাশে শুয়ে কাঁদছে শিশু! স্ত্রীকে খুন করে আত্মঘাতী ব্যক্তি

বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গাছ থেকে উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। মঙ্গলবার গভীর রাতে দম্পতির রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার পাত্রসায়রের রামেশ্বরকুঁড়ে গ্রামে।

তুহিন অধিকারী, পাত্রসায়র (বাঁকুড়া): বাঁকুড়ার পাত্রসায়রে ঘর থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গাছ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। পুলিশ সুপার জানিয়েছেন, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। পরিবারের দাবি, দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। 

বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ। পাশে শুয়ে তারস্বরে কাঁদছে ৬ মাসের শিশুপুত্র। অন্যদিকে, বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গাছ থেকে উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। মঙ্গলবার গভীর রাতে দম্পতির রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার পাত্রসায়রের রামেশ্বরকুঁড়ে গ্রামে।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী : পুলিশ জানিয়েছে, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। মৃত দম্পতির নাম, অসিত ও রেণুকা বাগদি। অসিত পেশায় দিনমজুর ছিলেন। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে শিশুর একটানা কান্না শুনে দম্পতির বাড়িতে আসেন কয়েকজন প্রতিবেশী। ঘরে ঢুকে দেখেন বিছানায় রক্তাক্ত অবসস্থায় পড়ে রয়েছে রেণুকার মৃতদেহ। তাঁর পাশে শুয়ে কাঁদছে শিশু। ঘরের মেঝেয় দেখা যায়, পড়ে রয়েছে রক্তমাখা কুড়ুল। এরপরই পুকুর পাড়ের একটি গাছ থেকে অসিতের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা।

দাম্পত্য বিবাদ: মৃতের এক আত্মীয় বলছেন, দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য বিবাদ ছিল, তার জেরেই এই ঘটনা ঘটে। এই ঘটনার পর, বুধবার সকালে গ্রামে গিয়ে দু’জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে, রক্তমাখা কুড়ুল। এই ঘটনায় বাঁকুড়ার পুলিশ সুপার জানিয়েছেন, স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। অশান্তির কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। 

বিজেপি নেত্রীর স্বামীকে মারধর: উল্লেখ্য, বাঁকুড়ার তালডাংরায় তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বিজেপি নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি ওই বিজেপি কর্মী। পঞ্চায়েত ভোটের আগে ভয় দেখাতে হামলা, দাবি গেরুয়া শিবিরের। পারিবারিক বিবাদের জের, পাল্টা দাবি তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget