এক্সপ্লোর

Kolkata News: হেলমেট পরে রাতভর ব্যাঙ্কে আত্মগোপন, গয়না চুরির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কেরই কর্মী

 হেলমেট পরে রাতভর ব্যাঙ্কেই লুকিয়েছিল চোর। সকালে ব্যাঙ্ক খুলতেই গয়না নিয়ে চম্পট।গয়না চুরির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কেরই কর্মী।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতাঃ গয়না চুরির ঘটনায় (Bank theft Case)গ্রেফতার ব্যাঙ্কেরই কর্মী। হেলমেট পরে রাতভর ব্যাঙ্কেই লুকিয়েছিল চোর। সকালে ব্যাঙ্ক খুলতেই গয়না নিয়ে চম্পট। কড়েয়া থানা এলাকায় বেসরকারি ব্যাঙ্কে বন্ধকী গয়না চুরির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কেরই কর্মী। ধৃত প্রবীর হালদার ইয়েস ব্যাঙ্কের পার্কসার্কাস শাখায় হাউসকিপার পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, প্রায় আড়াই কেজি সোনার গয়না খোয়া গিয়েছে বলে কিছুদিন আগে ব্যাঙ্কের তরফে থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গতকাল ব্যাঙ্কের হাউস কিপারকে গ্রেফতার করে লালবাজারের অ্যান্টি বার্গলারি শাখার পুলিশ (Lal Bazar)।

আরও পড়ুন, জগদ্দলে জুটমিলের শ্রমিককে শ্যুটআউট, খুনের পরপর বোমাবাজি

গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে বন্ধক রাখা গয়না চুরির অভিযোগ, ২৪ ঘণ্টা পর চুরির ঘটনা নজরে এল ব্যাঙ্ক কর্তৃপক্ষের

গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে বন্ধক রাখা গয়না চুরির অভিযোগ। ২৪ ঘণ্টা পর চুরির ঘটনা নজরে এল ব্যাঙ্ক কর্তৃপক্ষের। পার্ক সার্কাসের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে গয়না চুরির অভিযোগ ঘিরে রীতিমতো ধন্দে পুলিশ। প্রায় আড়াই কেজি গয়না চুরি হয়েছে বলে দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষের।পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেল ৪টে নাগাদ, গ্রাহক সেজে হেলমেট ও মাস্ক পরে ব্যাঙ্কে ঢোকে চোর। ব্যাঙ্কে ঢুকে সকলের নজর এড়িয়ে শৌচাগারে লুকিয়ে পড়ে ওই দুষ্কৃতী। রাতে গ্রাহকদের বন্ধক রাখা গয়না চুরি করে মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খোলার পর ফের হেলমেটে মুখ ঢেকে বেরিয়ে যায় বলে অভিযোগ। 

কিন্তু কীভাবে সকলের চোখের সামনে থেকে গয়না নিয়ে পালাল দুষ্কৃতী?

বুধবার ব্যাঙ্কের নথি রাখার আলমারিতে রাখা গয়না উধাও হওয়ার ঘটনা কর্তৃপক্ষের নজরে আসে বলে সূত্রের খবর। এরপরই কড়েয়া থানায় চুরির অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু কীভাবে সকলের চোখের সামনে থেকে গয়না নিয়ে পালাল দুষ্কৃতী? গ্রাহকদের বন্ধক রাখা গয়না লকারে না রেখে কেন রাখা হয়েছিল নথি রাখার আলমারিতে? হেলমেট পরে ঢুকল কেউ নোটিস করল না। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুষ্কৃতীর সঙ্গে ব্যাঙ্কের কোনও কর্মীর যোগসাজশ রয়েছে। ব্যাঙ্ক কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কড়েয়া থানা সূত্রে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
Baruipur Incident : 'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget