Bankura News: অফিস টাইমে মেঝেতে গড়াগড়ি ‘মদ্যপ’ তৃণমূল পঞ্চায়েত প্রধানের, পরিষেবা নিতে এসে চোখ কপালে স্থানীয়দের, ভাইরাল ছবি
Bankur Drunk Panchayet Pradhan Viral: তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে মদ্যপ অবস্থায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন পঞ্চায়েত প্রধান, সোশ্যালে ছবি ছড়াতেই সমালোচনার ঝড়

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: অফিস টাইমে গ্রাম পঞ্চায়েতে নিজের কক্ষে মদ্যপ অবস্থায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন পঞ্চায়েত প্রধান, পরিষেবা নিতে এসে এমন দৃশ্য দেখে হতবাক সাধারণ মানুষ, বিক্ষোভ। রাতে প্রধানকে গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দিল পুলিশ।
আরও পড়ুন, মালদায় মুখ্যমন্ত্রীর বৈঠকে তৃণমূল বিধায়করা, শুভেন্দুর সঙ্গে দেখা করতে এসে কী বললেন বায়রন ?
অফিস টাইমে গ্রাম পঞ্চায়েতে নিজের কক্ষে মদ্যপ অবস্থায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন পঞ্চায়েত প্রধান
অফিস টাইম। গ্রাম পঞ্চায়েত অফিসে অন্যান্য কর্মীরা বিভিন্ন কাজে ব্যস্ত। কিন্তু প্রধানের কক্ষে তখন অন্য দৃশ্য। খোদ পঞ্চায়েত প্রধান মদ্যপ অবস্থায় গড়াগড়ি খাচ্ছেন নিজের অফিসের মেঝেতে। পরিষেবা নিতে এসে এলাকার মানুষ এমন দৃশ্য দেখে ফেটে পড়লেন ক্ষোভে। শেষ পর্যন্ত পুলিশ পৌঁছে প্রধানকে ধরে গাড়িতে তুলে পৌঁছে দিলেন বাড়িতে। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝুঁঞ্জকা গ্রাম পঞ্চায়েতের।
তৃণমূল পরিচালিত ঝুঁঞ্জকা গ্রাম পঞ্চায়েতের প্রধান রামেশ্বর হেমব্রমের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিনের
বাঁকুড়ার ছাতনা ব্লকের তৃণমূল পরিচালিত ঝুঁঞ্জকা গ্রাম পঞ্চায়েতের প্রধান রামেশ্বর হেমব্রমের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ প্রায়শই মদ্যপ অবস্থায় তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে আসেন। ফলে পরিসেবা বিঘ্নিত হয় মাঝেমধ্যেই। গতকাল তেমনই স্থানীয় কয়েকজন গ্রাম পঞ্চায়েত অফিসে পরিসেবা নিতে এসে দেখেন প্রধান নিজের চেয়ারে নেই। এরপরই তাঁদের নজরে আসে ওই কক্ষের মেঝেতে কার্যত বেহুঁশ অবস্থায় গড়াগড়ি খাচ্ছেন পঞ্চায়েত প্রধান। অতিরিক্ত মদ্যপানের ফলেই যে এমন অবস্থা হয়েছে তা বুঝতে বাকি থাকেনি এলাকাবাসীর। তাঁরাই প্রধানের এমন অবস্থার ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
ছবি সামনে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা গ্রাম পঞ্চায়েতে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছুক্ষণ পরে প্রধানের হুঁশ ফিরলেও তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। বহু কষ্টে টলোমলো পায়ে কোনোক্রমে গিয়ে তিনি চেয়ারে বসে পড়েন। তিনি এতটাই নেশাগ্রস্থ ছিলেন যে কথা বলার মতো অবস্থাও তাঁর ছিল না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই পঞ্চায়েত প্রধানকে কোনোরকমে ধরে গাড়িতে তুলে তাঁর বাড়িতে পৌঁছে দেয় ছাতনা থানার পুলিশ। পঞ্চায়েত প্রধানের এহেন অবস্থার ছবি সামনে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করে। প্রধানের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বিজেপি কর্মীরা।
Before You Go
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর






















