এক্সপ্লোর

Bankura News: হাতির হানায় বাড়ছে মৃত্যু, উত্তরবঙ্গে পাঠানোর তোড়জোড় বন দফতরের

Bankura News: বাঁকুড়া উত্তর বনবিভাগের বেলিয়াতোড় ও বড়জোড়া এলাকায় রয়েছে ৮০টির বেশি হাতি। মঙ্গলবার রাতে বেলিয়াতোড় ও বড়জোড়া এলাকায় দুটি পৃথক ঘটনায় হাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: হাতির হানায় (Elephant Attack) বাড়ছে মৃত্যুর ঘটনা। এবার মারমুখী হাতিকে চিহ্নিত করে উত্তরবঙ্গে পাঠানোর তোড়জোড় বন দফতরের। উত্তর বনবিভাগের বড়জোড়া ও বেলিয়াতোড় এলাকায় দুজনের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বনবিভাগ। ঘটনায় মৃত দুই পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি মারমুখী হাতিকে ট্রাকিং করার কাজ শুরু করল বনদফতর। আগামী দুদিনের মধ্যেই মারমুখী হাতিকে ট্রাক করে ধরে উত্তরবঙ্গে পাঠানোর পরিকল্পনা বনবিভাগের। শুরু হয়েছে মারকুটে হাতিটিকে ধরার প্রস্তুতি পর্বও। এদিকে আর যাতে হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা না ঘটে হাতির দলের উপর বিশেষ নজরদারিরও ব্যবস্থা নিয়েছে বনদফতর।

বাড়ছে মৃত্যুর ঘটনা: বাঁকুড়া উত্তর বনবিভাগের বেলিয়াতোড় ও বড়জোড়া এলাকায় রয়েছে ৮০টির বেশি হাতি। মঙ্গলবার রাতে বেলিয়াতোড় ও বড়জোড়া এলাকায় দুটি পৃথক ঘটনায় হাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়। তাতেই ঘুম উড়েছে বনবিভাগের কর্তাদের। মঙ্গলবার রাতে বড়জোড়া রেঞ্জের ঝরিয়া গ্রামে বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে হাতি আক্রমণে প্রাণ গিয়েছে এক বৃদ্ধার। যা আরও বেশি করে চিন্তা বাড়িয়েছে বন দফতরের। হাতিটি যেভাবে আক্রমণ করছে তাতে ওই হাতির আচরণও বনদফতরের মনে সন্দেহ তৈরি করেছে। দলের মধ্যে থেকেই এই হাতি ফের হামলা চালাতে পারে বলেও মনে করছেন বনদফতরের কর্তারা। তাই ওই হাতিকে ক্লোজ নজরদারির মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।

পাশাপাশি ওই হাতিটিকে ট্র্যাক করে আগামী দুদিনের মধ্যে ধরে উত্তরবঙ্গে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বেলিয়াতোড় ও বড়জোড়া এলাকায় স্বাভাবিক ভাবেই হাতিগুলির দিকে বিশেষ নজরদারি রাখছে টিম গজমিত্র হুলা পার্টি সহ বনদফতরের কর্মীরা। হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ঠেকাতে বনদফতর পুলিশ প্রশাসন একজোট হয়ে আসরে নেমেছে। সাধারণ মানুষকেও হাতির রাস্তায় রাতে যাতায়াত ও হাতি এলাকায় প্রবেশ করলে বনদফতরকে সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়েছে বনবিভাগের তরফ থেকে।

হাতির হানায় মৃত্যুর ঘটনায় মৃত দুই পরিবারের হাতে বৃহস্পতিবার তুলে দেওয়া হয় ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এছাড়াও আর বেশ কিছু সাহায্য তুলে দেওয়া হয়। এদিন বনবিভাগের কর্তা আধিকারিকরা, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও জেলাশাসকের উপস্থিতিতে তুলে দেওয়া হয় ক্ষতিপূরণ। দুই পরিবারকে দেওয়া হয়েছে চাকরিও আশ্বাসও। এদিকে এলাকায় দুই হাতির মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকায় মানুষজন। হাতির ভয়ে বাইরে বেরনো ও রাতের ঘুম ছুটেছে হাতি উপদ্রুপ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের।

আরও পড়ুন: Jakir Hossain:'এভাবে চললে ব্য়বসা বন্ধ করে দিতে হবে,' কোটি কোটি টাকা উদ্ধারে প্রতিক্রিয়া জাকির হোসেনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget